সোমবার | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০১

সোমবার | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০১

রুটি দিবসে ভিন্নধর্মী আয়োজন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

রবিউল ইসলাম রেজা, কবি নজরুল কলেজ প্রতিনিধি:

ঢাকা শহরের পথশিশু, এতিম ছাত্র, রিকসাওয়ালা ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে “সাত কলেজ ব্লাড অর্গানাইজেশন” নামে একটি সংগঠন
একবেলা রুটি এবং গোস্ত বিতরণের মাধ্যমে
১৭ই নভেম্বর দিনটিকে ৩য় বারের মত রুটি দিবস হিসেবে পালন করেন।

প্রতিবছরের ন্যায় এবছরও ঢাকার ৫টি অবস্থানে
প্রায় ১শতাধিক পথশিশু, ৩ শতাধিক এতিম মাদ্রাসার ছাত্র, ১শতাধিক রিকশা চালক এবং ১ শতাধিক রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করা অসহায় মানুষের মধ্যে ভোর ৭ঃ৩০ মিনিট থেকে প্রায় ২ হাজার পিচ রুটি এবং প্রায় ৩৫ কেজি রান্না করা মুরগির মাংস বিতরণ করেন।

সংগঠনের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী গত একসপ্তাহ যাবত নিরলসভাবে পরিশ্রম করে আজকের দিবসটি সফল ভাবে সম্পন্ন করেন।

দারুল কুরআন ওয়াস সুন্নাহ কাজীপুরী মাদ্রাসা-মিরপুর-১,খানকায়ে ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স-কেরানীগঞ্জ, সোহরাওয়ার্দ উদ্যান-শাহবাগ, জাতীয় শহীদ মিনার-ঢাকা এবং রমনা পার্ক এলাকায় এই রুটি এবং মাংস বিতরণ করা হয়।

রক্তদান সহ গরীব এবং অসহায়দের মাঝে বিত্তবানদের খাবার বিতরণে উৎসাহী করতে সংগঠনের সভাপতি একেএম শাকিল ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারী তাদের সংগঠন প্রতিষ্ঠা করেন।
তারই প্রেক্ষিতে সংগঠনটি ১৭ই নভেম্বর রুটি দিবসে এরকম আয়োজন করেন।

এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা একেএম শাকিল প্রেজেন্ট নিউজ কে জানান- বেশিরভাগ শিক্ষার্থীদের অনুদানে সংগঠনের ফান্ড হয়ে থাকে। যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও ঢাকার বাহিরে এই দিবস উদযাপন করতে পারি না। তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো একদিন গ্রাম পর্যন্ত অসহায় মানুষদের নিয়ে এই দিবস পালন করবো।

সংগঠনটির রুটি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন- এবছর দ্রব্যের মূল্য অত্যধিক বৃদ্ধির কারনে প্রায় ৬০০ জনের মধ্যে আয়োজন সীমাবদ্ধ রাখতে হয়েছে। তবুও আমরা গতবছরের থেকে এবছর ১০০ প্যাকেট বেশি আয়োজন করেছি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক রায়হাত হোসেন বলেন- শহরের বিত্তশালীরা যদি পাশে দাঁড়ান তবে আগামীতে এই দিবসটি আরো বিশাল পরিসরে উদযাপন করা যাবে এবং অন্যদের মানবিক কাজে উৎসাহিত করা যাবে।

অসহায় মানুষ গুলো একবেলা রুটির সাথে গোস্ত খাবার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পথচারীদের মধ্যে অনেকেই সাত কলেজ ব্লাড অর্গানাইজেশন এর এই কাজের জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা করেন।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

4 thoughts on “রুটি দিবসে ভিন্নধর্মী আয়োজন”

Leave a Reply to কবিয়ান রাষ্ট্রচিন্তাবিদ ও গবেষক জে এইচ জাফর খান Cancel reply

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ