বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রজব, ১৪৪৭ হিজরি | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ১:৩৩

বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রজব, ১৪৪৭ হিজরি | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ১:৩৩

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৫:৫৩ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৩৩ অপরাহ্ণ
  • রাত ১৮:৫১ অপরাহ্ণ
  • ভোর ৬:৪৩ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

সকাল ৭টায় সোসাইটির প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় র‍্যালী ও সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা (বিষয়: জুলাই বিপ্লব–২০২৪) এবং নারীদের পিলো-পাসিং খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়।

সকাল ১১টায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমমূলক পরিবেশনায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

বিকালে সোসাইটির পার্ক মাঠে শহীদ আবু সাঈদ একাদশ ও শহীদ মীর মুগ্ধ একাদশ প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ম্যাচ শেষে বিজয়ী দল শহীদ আবু সাঈদ একাদশের হাতে ট্রফি তুলে দেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ সালাহউদ্দিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিজয় উদযাপন কমিটির আহ্বায়ক ও সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অর্থ সম্পাদক সাইফুল্লাহ সৃজন, বিজয় উদযাপন কমিটির সদস্য সচিব ও সহ নিরাপত্তা সম্পাদক মিজানুর রহমান রাজা,মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি আক্তারসহ সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও জাতীয় দিবসগুলোতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী আয়োজনে উত্তরা ১১ নং সেক্টরের বিপুল সংখ্যক বাসিন্দা, ক্রীড়ানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৫:৫৩ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৩৩ অপরাহ্ণ
  • রাত ১৮:৫১ অপরাহ্ণ
  • ভোর ৬:৪৩ পূর্বাহ্ণ