শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:২৭

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:২৭

ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলন ২ জানুয়ারি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ‘একটি স্বাধীন দেশে দুর্ভিক্ষের পূর্বাভাস শোনা, ব্যাংকখাতে হরিলুট হতে দেখা, নির্বাচন কেন্দ্রীয় যুদ্ধাবস্থা দেখার মতো দুভার্গ্য আর কিছু হতে পারে না। দুঃখজনক সত্য হলো, স্বাধীনতার ৫১ তম বছরে এসে আজ এই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, যার একমাত্র কারণ বিগত শাসকগোষ্ঠীর অনুসৃত ভুলনীতি, অসৎ চরিত্র, ক্ষমতার লিপ্সা, অদক্ষতা।’

তিনি আরও বলেছেন, ‘এই পরিস্তিতি চলতে দেয়া যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতিকে এই দুরাবস্থায় ফেলতে দেবে না। সেজন্য আগামী ২ জানুয়ারী দেশের প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। উক্ত সম্মেলন থেকেই আগামী নেতৃত্ব গঠন করা হবে এবং ২০২৪-এর জাতীয় নির্বাচনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে।’

পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা মাদানী, নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

আরও উপস্থিত ছিলেন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক : মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা খলিলুর রহমান, মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ, মাওলানা শোয়াইব আহমাদ, জি এম রুহুল আমীন, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মো. হারুন অর রশীদ, মাওলানা নূরুল ইসলাম আল আমিন, মুহাম্মদ মনির হোসেন, মুফতী হেমায়েতুল্লাহ, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা নেছার উদ্দিন, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান শেখ, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, জান্নাতুল ইসলাম, আব্দুর রহমান, মাওলানা এবিএম জাকারিয়া, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যক্ষ মাওলানা মো. মকবুল হোসাইন প্রমুখ।

এদিকে ২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য দলের জাতীয় সম্মেলন ২০২৩ সফলে ইতোমধ্যে সারা দেশের ৬৫২টি থানা শাখার সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে রাজধানীর একটি মিলনায়তনে থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাড়ে ৫ শতাধিক থানা প্রতিনিধি উপস্থিত ছিলেন। দলের আমীর আগামীতে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। এরপর জেলা সভাপতি, সেক্রেটারীদের নিয়েও জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পীর চরমোনাই বলেন, দ্বাদশ নির্বাচনের আগে সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে একটি জাতীয় সরকারের মাধ্যমে আগামী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটা সরকার বুঝতে ব্যর্থ হলে দেশে সঙ্কট মারাত্মক আকার ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ