সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৫৬

সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৫৬

জোয়ার এলেই পানিতে ভাসে খুলনা নগরের নিম্নাঞ্চল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

জোয়ারের সময় আর বৃষ্টি হলেই দারোগাপাড়া পানির নিচে চলে যায়। হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিবন্দি হয়ে পড়েন হাজার হাজার মানুষ।

বর্তমানে জোয়ার চলছে। এখন হাঁটু পানি। জোয়ারের পানি নামতে প্রায় চায় ঘণ্টা সময় লাগে। এ দীর্ঘ সময় দুর্বিসহ অবস্থার মধ্যে থাকতে হয় আমাদের।
খুলনা মহানগরের দারোগাপাড়ার বাসিন্দা চৌধুরী হাসানুর রশিদ মিরাজ সোমবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে বাংলানিউজকে এ দুর্বিসহ অবস্থার কথা তুলে ধরেন।

তিনি জানান, দারোগাপাড়ার আজিজুর রহমান সড়কের দুই/তিনটি ড্রেনের কালভার্ট ভেঙে গেছে। সম্প্রতি জোয়ারের পানিতে না দেখে একজন ড্রেনে পড়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে জোয়ারের পানি খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের মাঠে থৈ থৈ করছে। জাহাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণকাজ জোয়ারের পানির জন্য বন্ধ আছে।

একই এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, জোয়ারের পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। জোয়ার-ভাটার খেলা চলে এ এলাকায়। এতে নারী-শিশু-বৃদ্ধসহ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

টিবিক্রস রোডের বাসিন্দা মাহবুবুল আলম বলেন, চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতা তৈরি হয়। বর্তমান জোয়ারের পানিতে রিকশাও ডুবে যাচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কটি দিয়ে চলাচলকারীদের।

সাহেবখালি খালের স্লুইস গেট জরাজীর্ণ হয়ে পড়ায় জোয়ারের পানি ঠেকাতে পারছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, রূপসা নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় জোয়ারের চাপে পানি উপচে শহরে ঢুকছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ