সোমবার | ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ রমজান, ১৪৪৭ হিজরি | ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩১

সোমবার | ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ রমজান, ১৪৪৭ হিজরি | ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩১

কাঁচা কাঁঠাল খাওয়ার উপকারিতা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

পাকা কাঁঠালের স্বাদ নেওয়ার সময় এখনও আসেনি। তবে শুরু হচ্ছে কাঁচা কাঠালের মৌসুম। এমন অনেককে খুঁজে পাবেন যারা পাকা কাঁঠাল খেতে খুব একটা পছন্দ না করলেও কাঁচা কাঁঠালের তরকারি খেতে ভীষণ ভালোবাসেন। কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের তরকারি খেতেই কেবল সুস্বাদু নয়, এটি আমাদের শরীরের জন্যও দারুণ উপকারী। চলুন জেনে নেওয়া যাক কাঁচা কাঁঠাল খাওয়ার উপকারিতা-

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে

কাঁচা কাঁঠাল প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস। কাঁচা কাঁঠালে ২০৬ গ্রাম ও কাঁঠালের বীজে ৬.৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়। আমাদের শরীরের গঠনে সাহায্য করে এই প্রোটিন। সেইসঙ্গে কাঁঠালে থাকে শ্বেতসার। যারা মাছ-মাংস খান না বা কম খান তাদের জন্য একটি দারুণ উপকারী খাবার হতে পারে কাঁচা কাঁঠাল। বিশেষজ্ঞরা বলেন, মাংস খেলে যে উপকার পাওয়া যায়, তার অনেকটাই পাওয়া যায় কাঁচা কাঁঠাল খেলেও। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে কাঁচা কাঁঠাল। তাই যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা খাবারের তালিকায় রাখতে পারেন এটি।

ক্ষতিকর কোলেস্টেরল দূর করে

হৃদরোগ থেকে দূরে থাকতে চাইলে খেতে পারেন কাঁচা কাঁঠালের তরকারি। কারণ এই রোগ প্রতিরোধে কাজ করে কাঁচা কাঁঠাল। রক্তের ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে সাহায্য করে এটি। ফাইবারসমৃদ্ধ ফল হওয়ার ফলে কাঁচা কাঁঠাল হজমশক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতে কাজ করে।

বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা

আমাদের সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকা কতটা জরুরি তা জানা আছে নিশ্চয়ই? আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে কাঁচা কাঁঠাল। এই খাবারে আছে ভিটামিন এ এবং ভিটামিন সি। ফলে এটি খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সহজ হয়। একটি নির্দিষ্ট বয়সের পর থেকে কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই খাবারের তালিকায় যদি কাঁচা রাখা যায় তাহলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।

হৃদরোগের ঝুঁকি কমায়

হৃদপিণ্ডকে সুস্থ রাখার জন্য খাবারের প্রতি মনোযোগী হতে হবে। এক্ষেত্রে কাঁচা কাঁঠালের জুড়ি মেলা ভার। এই খাবারের মধ্যে থাকে পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে কাঁচা কাঁঠালের তরকারি খেলে তা বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ