বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০৪

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০৪

গণহত্যাকারীদের নির্বাচনে অংশ নেয়ার কোন অধিকার নাই;ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

২৪ এর অভ্যুত্থানে গণহত্যার রক্ত যাদের হাতে লেগে আছে, যারা দীর্ঘ স্বৈরশাসনে বাংলাদেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এইদেশে কোন নির্বাচনে অংশ নেয়ার অধিকার তাদের নাই‌। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা বিরোধী বক্তব্য দিয়েছেন। অনতিবিলম্বে গণবিরোধী বক্তব্যের জন্য দেশবাসীর কাছে তাকে ক্ষমা চাইতে হবে।

 

আজ ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ‘আওয়ামীলীগ নির্বাচনে অংশ নিতে কোন বাঁধা নেই’ বলে বক্তব্য রাখেন। যার প্রতিক্রিয়ায় এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান তীব্র নিন্দা জানিয়ে উপর্যুক্ত দাবি জানান।

 

নেতৃদ্বয় বলেন, গণহত্যাকারী রাজনৈতিক সংগঠন এর নির্বাচনে উপস্থিতি এই রাষ্ট্রের জনগণ কোনভাবেই মেনে নেবে না। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই বদিউল আলম মজুমদার এ ধরনের বক্তব্য দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা দরকার।

 

নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশে বিগত ১৬ বছর দূর্নীতির মহা সাম্রাজ্য গড়ে তুলেছিলো আওয়ামী লীগ। ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের দ্বারা এমন কোন অপরাধ নেই যা সংঘটিত হয়নি। ক্ষমতাকে ব্যবহার করে দেশবিরোধী নানা চুক্তি ও দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচারের নজির সৃষ্টি করেছে আওয়ামী লীগ। খুন, গুম, ধর্ষণ ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে সাধারণ মানুষের বসবাস অনুপযোগী করে তুলেছিল এই দল। দেশবাসী যখন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার দাবী তুলছে ঠিক তখনই তাদের নির্বাচনে এনে পুনর্বাসনের চেষ্টা সন্দেহজনক।

 

অনতিবিলম্বে বদিউল আলম মজুমদারকে এ ধরনের বক্তব্য দেয়ার কারণ দর্শাতে হবে। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে তার সংযোগ আছে কিনা তাও তদন্ত করে দেখার ব্যাপারে অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবী জানান নেতৃদ্বয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ