শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪৭

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪৭

সখিপুর পৌরসভায় টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম,টাঙ্গাইলঃ– টাঙ্গাইলের সখীপুর পৌরসভার টেন্ডার বা কোনো প্রকার অনুমতি ছাড়াই সড়কের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহে সখীপুর-কচুয়া সড়কের ভাইভাই সিনেমা হল এলাকায় ৩৫ বছর বয়সী নয়টি মেহগনি গাছ ইতিমধ্যে কেটে বিক্রি করা হয়েছে। কোটি টাকা মূল্যের আরও দুই শতাধিক গাছ কাটার প্রক্রিয়া চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, টেন্ডার ছাড়া সরকারি গাছ কাটা রীতিমত অন্যায়। এ বিষয়ে আমি থানায় ডায়রি করব। সখীপুর পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ১০ পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সখীপুর পৌরশহরের মোখতার ফোয়ারা চত্বর থেকে ভাইভাই সিনেমা হল এলাকা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের ধারে এক কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণের কাজ চলছে। এক কোটি ৭১ লাখ টাকার কাজটি করছেন মেসার্স জেএস কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি সংস্থা।  এক কিলোমিটার সড়কে ড্রেন নির্মাণ করতে হলে কমপক্ষে দুই শতাধিক গাছ কাটতে হবে। গত এক সপ্তাহ আগে ওই ড্রেন নির্মাণ করতে গিয়ে পৌরসভার মেয়র নয়টি ৩৫ বছর বয়সী মেহগনি গাছ কেটে বিক্রি করেন। গত ১০দিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদেশে প্রশিক্ষণে থাকার সুযোগে টেন্ডার ছাড়াই মেয়র এসব গাছ কাটায় স্থানীয়রা সমালোচনা শুরু করেছেন।

স্থানীয়দের ধারনা ওই নয়টি গাছের মূল্য আনুমানিক দুই লাখ টাকা। কোটি টাকা মূল্যের আরও দুই শতাধিক গাছ কাটার প্রক্রিয়া চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। মেসার্স জেএস কনস্ট্রাকশনের ঠিকাদার জাহিদুল ইসলাম জানান, গাছ কাটা ছাড়া ড্রেন নির্মাণ করা সম্ভব নয়। নয়টি গাছ মেয়র মহোদয় কেটে নেওয়ায় ড্রেনের কাজ করা হচ্ছে। আরও শতাধিক গাছ কেটে দিলে বাকি কাজ করা হবে।

সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সাংবাদিকদের জানান, কয়েকটি মরা গাছ কেটে ড্রেন নির্মাণের কাজ সচল করে দেওয়া হয়েছে। বাকি গাছ টেন্ডারেরমাধ্যমে কেটে ড্রেন নির্মাণ করা হবে। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বিদেশে প্রশিক্ষণে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, টেন্ডার ছাড়া সরকারি গাছ কাটা অন্যায়। আমি শুনেছি বড় বড় নয়টি গাছ কেটে মেয়র বিক্রি করেছেন। আমি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ