সোমবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ শাবান, ১৪৪৭ হিজরি | ৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৩৯

সোমবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ শাবান, ১৪৪৭ হিজরি | ৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৩৯

ভাষা শহীদদের স্মরণে ইহসানুল উম্মাহ মাদরাসার কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে ‘খতমে কুরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইহসানুল উম্মাহ মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইহসানুল উম্মাহ মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হাবিবুর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তোহা, দৈনিক সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার ও প্রেজেন্ট নিউজের সহ-সম্পাদক, সাংবাদিক এইচ এম মাহমুদ হাসান।

সভাপতিত্ব করেন ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার নির্বাহী পরিচালক, হাফেজ মাওলানা ইমাম হোসাইন।
সভাপতি তার বক্তব্যে বলেন, ২১শে ফেব্রুয়ারি আসলেই কেবল ভাষা শহীদদের কথা মনে পড়ে। সকলেরই ভাষার প্রতি মমতাবোধ প্রকাশ পায়। এছাড়া সারা বছর ভাষা শহীদদের কথা স্মরণ করা হয়না বললেই চলে। পুষ্পস্তবক অর্পনের জন্য কোটি টাকার ফুল বিলিয়ে দেয়া হয়, অথচ তাদের রুহের মাগফিরাতের জন্য তেমন কোনো ব্যবস্থা চোখে পড়ে না। বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন তাদের এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে যথার্থ মূল্যায়নের দাবি জানাচ্ছি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা আমাদের বাঙালির জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাতৃভাষা ছাড়া আমরা কখনোই আমাদের মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে পারবো না। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সর্বত্র বাংলা ভাষার যথাযথ প্রয়োগ করা নিশ্চিত করা চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার শিক্ষক, হাফেজ আব্দুল আজিজ,মাওলানা আব্দুল খালেক, মাস্টার আলী আকবর, হাফেজ মাওলানা মনিরুল হাসান,হাফেজ মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ