বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪১

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪১

তালেবানের বিরুদ্ধে আমরা ‘বেশি কিছু’ করতে পারি না: যুক্তরাষ্ট্র

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর তালেবান আফগানিস্তানের বেশ কয়েকটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে। তালেবানকে বাধা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘বেশি কিছু’ করতে পারে না উল্লেখ করে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা (মুখপাত্র) জন কিরবি বলেছেন, দেশটির ভাগ্য এখন আফগানদের হাতেই। এটা তাদের সংগ্রাম। আরব নিউজ।

লড়াইরত আফগান সরকারি বাহিনীকে ওয়াশিংটন সমর্থন দেয়া অব্যাহত রাখবে কি না -এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তালেবানের ক্রমবর্ধমান শক্তিশালী হয়ে ওঠাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্ধারিত সময়ের মধ্যে সেখান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

তালেবান ও আফগান সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তালেবানের হাতে এখন দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণের ছয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিনিয়তই সংখ্যাটি বাড়ছে।

সাম্প্রতিক সময়ে তালেবান যখন এসব জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছিল, তখন সেখানে আফগান বাহিনীকে সহায়তা করতে ডজনখানেক বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে পেন্টাগনের কর্মকর্তারা জানান, এর চেয়ে বেশি আক্রমণ চালানোর ব্যাপারে তারা নতুন কোনো নির্দেশনা পাননি।

জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের যুদ্ধ শেষ করতে এখন কূটনৈতিক চ্যানেলের ব্যবহারকে উৎসাহিত করবে। ওয়াশিংটন বিশেষ দূত জালমে খলিলজাদকে কাতারে অবস্থিত তালেবানের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। উদ্দেশ্য, তালেবানকে চাপ দিয়ে রাজনৈতিক সমঝোতার জন্য আলোচনায় বসা।

কিন্তু বর্তমান অবস্থায় আফগান সরকারি বাহিনীকে সমর্থন করার জন্য ওয়াশিংটন সামরিক বাহিনী ব্যবহার করবে কিনা জানতে চাইলে কিরবি বলেন, সেখানে তাদের সামরিক বাহিনী আছে, এগুলো তাদেরই প্রাদেশিক রাজধানী। আর তারা সে নেতৃত্বের কাছেই যেতে চাইছে, যাদেরকে তারা চাইছে।

এদিকে তালেবান মুখপাত্র মুহাম্মদ নায়েম ওয়ার্দাক গত রোববার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, আফগান সরকারি বাহিনীর সহায়তা বা সমর্থনে কোনো কিছুই মোতায়েন করা যাবে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ