বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:৩৮

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:৩৮

সুনামগঞ্জে সন্তানের মুখ দেখাতে ডেকে সাবেক স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিল স্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে পাঁচ মাস বয়সী সন্তানের মুখ দেখানোর কথা বলে বাবার বাড়িতে ডেকে নিয়ে সাবেক স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১ মে) রাতে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের খাগেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল বাশার একই ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের ড. মো. হোসেন আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানি। ঘটনার পর তিনি মৌখিকভাবে পুলিশে অভিযোগ করেছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

তবে অভিযোগ পেয়ে পুলিশ রোববার (২ মে) দুপুরে আবুল বাশারের তালাকপ্রাপ্ত স্ত্রী (২৫), শাশুড়ি (৪৫) ও শ্বশুরকে (৫৫) আটক করেছে পুলিশ।

আবুল বাশারের পরিবার জানিয়েছে, গুরুতর অবস্থায় শনিবার রাতে উদ্ধার করে তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে গেছে, চার বছর আগে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের আবুল বাশারের সঙ্গে অভিযুক্ত নারীর বিয়ে হয়। তবে ছয়মাস আগে দুই পরিবারের সম্মতিতে অন্তঃসত্ত্বা অবস্থায় এ দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের একমাস পর বাশারের তালাকপ্রাপ্ত স্ত্রীর কোলজুড়ে আসে ছেলে সন্তান। শনিবার (১ মে) রাতে ওই শিশুকে দেখতে বাশারকে শ্বশুরবাড়িতে যেতে বলেন তার সাবেক স্ত্রী।

বাশারের বরাত দিয়ে তার বড় ভাই আব্দুস ছামাদ অভিযোগ করেছেন, সাবেক শ্বশুরবাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরই তার সাবেক স্ত্রী ও শাশুড়ি তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাবা-মায়ের সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে সাবেক স্ত্রী তার বিশেষ অঙ্গ কেটে দেয়। বাশার চিৎকার দিলে আশপাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় তারা থানায় মামলা করবেন বলে জানান তিনি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, ‘প্রাক্তন স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য অভিযুক্ত তিনজনকে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় মামলা হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ