শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:২৮

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:২৮

বাংলাদেশি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজের বিশ্বজয়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

এবার মিশরের কায়রোতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন। ৫৮টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৩০ পারা হিফজুল কোরআন (তাজভিদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। 

তানভীর হোসাইন রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ফারুক।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের পরিচালক ও প্রধান শিক্ষক শায়খ নেছার আহমেদ আন নাছিরিও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমার প্রিয় ছাত্র অন্ধ হাফেজ তানভির এর আগেও সৌদি আরবের মক্কার কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলো, বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে আমিও সাথে থাকতে পেরে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ’।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণার আগে তিনি আরও জানান, ‘মিশরের বিশ্ব কুরআন প্রতিযোগিতার বিচারক মন্ডলীগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তারা জানিয়েছে এবং মিশরের অনেক নিউজে বলছে বাংলাদেশ খুব ভালো মানের তিলাওয়াত করেছে, ইনশআল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু আসছে, আলহামদুলিল্লাহ’।

গত রোববার (৫ ফেব্রুয়ারি) কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে (তাজবিদসহ পূর্ণাঙ্গ কোরআন হিফজ) তৃতীয় বিভাগের তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে হাফেজ তানভীর হোসাইনের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, আগামী রমজান মাসের লাইলাতুল কদরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেবেন মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা ছাড়েন হাফেজ তানভীরুল ইসলাম ও মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের পরিচালক ও প্রধান শিক্ষক শায়খ নেছার আহমেদ আন নাছিরি।

গত ৪ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসির পৃষ্ঠপোষকতায় ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা চার দিনব্যাপী এই কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনারবভাষীদের জন্য তাজবিদসহ পূর্ণাঙ্গ কোরআন হিফজ প্রতিযোগিতা বিভাগে প্রথম স্থান অর্জন করে দুই লাখ মিসরীয় পাউন্ড পুরস্কার লাভ করেন ঘানার আবদুল সামাদ আদম এবং দ্বিতীয় স্থান অধিকার করে দেড় লাখ মিসরীয় পাউন্ড লাভ করেন মালদ্বীপের ফাতেমা শায়া জাহির। তৃতীয় স্থান অর্জন করে এক লাখ মিসরীয় পাউন্ড লাভ করেন বাংলাদেশের তানভীর হোসাইন।

হাফেজ তানভীর হোসাইনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামে। এর আগে ২০১২ সালে তিনি সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। ২০১৬ সালে ইরানের ৩৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ