শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৫১

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৫১

নিঁখোজের ব্যাপারে কি বলছেন আবু ত্বহা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপর তার বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে শুক্রবার তাকে রংপুরে তার শ্বশুরের বাসায় পাওয়া যায়।

তরুণ এ বক্তা নিখোঁজ হওয়ার পর দেশজুড়ে শুরু হয় চাঞ্চল্যের। ত্ব-হাকে ফিরে পাওয়ার জন্য পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন, ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেন। যেখানে সকলেই তরুণ এ বক্তাকে ফিরে পাওয়ার জন্য দাবি তুলেছিলেন।

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মারুফ আহমেদ বলেছেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধার করা হয়েছে নাকি তিনি ফিরে এসেছেন, তা এখন বলা যাচ্ছে না।

এদিকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ফিরে আসার পর তার আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, নিখোঁজ ত্ব-হাসহ চারজনকে পাওয়া গেছে। শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে রংপুরের বাসায় ফিরেন তিনি।

এরপর স্ত্রীকে ফোনে জানান তিনি ফিরেছেন। তবে তিনি কিভাবে ফিরলেন, কোথা থেকে ফিরলেন এসব বিষয়ে আপাতত স্ত্রীকে শেয়ার না করার জন্য অনুরোধ জানিয়েছেন এ তরুণ বক্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গত ১০ জুন দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন। ৩১ বছর বয়সী এই বক্তা নিখোঁজের পর থেকে সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছিল, আদনানের গাড়িচালক আমির উদ্দীন এবং তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ নামে দুজনও নিখোঁজ হন ওইদিন। ওই রাতের পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ ছিল। ছেলে নিখোঁজ হওয়ার পরের দিন তার মা আজেদা বেগম রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় জিডি করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ