রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৭

রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৭

বিজয় দিবসে শহীদদের স্বরণে ইবি রোভার স্কাউট গ্রুপের পুষ্পস্তবক অর্পণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ, প্রীতি ভলিবল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ হতে বীর শহীদদের স্মৃতিস্তম্ভ ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন রোভার স্কাউট সদস্যরা।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে আয়োজিত আনন্দ শোভাযাত্রা সহ পুষ্পস্তবক অর্পণে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল রোভার সদস্যরা। সকলের পুষ্পস্তবক অর্পণ শেষে সুশৃঙ্খল পরিবেশে তারা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কাউট গ্রুপ এর ইউনিট কাউন্সিল সভাপতি রোভার মুসা হাশেমী, সাধারণ সম্পাদক রোভার এস এ এইচ ওয়ালিউল্লাহ, সহ-সভাপতি রোভার শাহাব উদ্দিন ওয়াসিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিলের অন্যান্য সদস্য সহ রোভার ও গার্ল-ইন রোভারবৃন্দ।

সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। এসময় গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শেখ আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ