সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৫

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৫

অনলাইনে পরীক্ষা দিতে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডেটা পাচ্ছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

আব্দুল কাইয়ুম;হাবিপ্রবি সংবাদদাতা: অনলাইনে পরীক্ষা দিতে ১৯৯ টাকায় ৩০ দিন মেয়াদী ৩০ জিবি ইন্টারনেট সেবা পেতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (৪ঠা আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ থেকে এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবি মোবাইল অপারেটরের সাথে ৩০ জিবি শিক্ষা ডাটা প্যাকেজ সংক্রান্ত একটি সমোঝতা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি মোতাবেক আগ্রহী শিক্ষার্থী ও শিক্ষকগণ ১৯৯ টাকায় রবি মোবাইল অপারেটররা ৩০ জিবি শিক্ষা ডাটা প্যাকেজ ৩০ দিন মেয়াদে ব্যবহার করার জন্য ক্রয় করতে পারবে।

রেজিস্ট্রেশন লিংক :

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScOGczAQfJA0Dd_uVVTb7R7Lk2UuJG-SPs3wVQQErVzGeG-vw/viewform?usp=pp_url

চুক্তি অনুযায়ী অব্যবহৃত ডাটা পরবর্তী মাসের সাথে যুক্ত হবে। এছাড়া যেসকল শিক্ষার্থীদের রবি/এয়ারটেল সিম নেই তারা ফ্রিতে সিম পেতে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপি ও জাতীয় পরিচয় পত্রের নাম্বার প্রয়োজন হবে’।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষার্থীরা ঐ ডাটা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল, জিমেইল, জুম অ্যাপ, টিমস,গুগল মিট, গুগল ক্লাসরুম, স্কাইপি অ্যাপে ব্যবহার করতে পারবে’।

ইন্টারনেট সমঝোতা চুক্তির বিষয়ে উপাচার্য প্রফেসর ড.এম.কামরুজ্জামান জানান, প্রাথমিক অবস্থায় আগামী তিন (০৩) বছরের জন্য আমরা এ সমঝোতা চুক্তি করেছি।তবে এটি নবায়নযোগ্য। প্রথমত আমরা রবির সাথে এ চুক্তি সম্পন্ন করেছি এরপর ক্রমান্বয়ে সকল (বাংলালিংক, গ্রামীন)অপারেটরের সাথে খুব দ্রুতসময়ে সমঝোতা চুক্তি সম্পন্ন করতে পারবো বলে আমরা আশাবাদী। এ ব্যাপারে আমাদের কাজ চলছে। এখন থেকে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক লাইভ অনুষ্ঠানে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা দেবার ব্যাপারে শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়াও আগামী সপ্তাহে গ্রামীণফোন ও বাংলালিংক এর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমোঝতা চুক্তি স্বাক্ষর হওয়ারও কথা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ