রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২০

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২০

পবিত্র রমজানে স্বামীসহ ওমরাহ করলেন সানা খান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

বছর দুয়েক আগেও খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শক মাতিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। আচমকাই এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান। শুধু তাই নয়, ইসলামের পথে জীবন চালাতে বলিউডকে বিদায় জানিয়েছেন তিনি। পবিত্র রমজানে দ্বিতীয়বারের মতো স্বামীসহ ওমরাহ করলেন সানা খান। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে দেয়া এক পোস্টে ওমরাহ সম্পন্ন করার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওমরাহ সম্পন্ন হয়েছে। কাবাকে প্রথমবারের মতো দেখতে পারার জন্য আবারো আলহামদুলিল্লাহ।’

পোস্টে সানা আরও লেখেন, ‘আল্লাহ সবার ওমরাহ ও ইবাদত কবুল করুন। যারা এখনো এখানে আসেননি তাদের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দিক সেই দোয়া করি।’

গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো স্বামীকে নিয়ে ওমরাহ করেন সানা খান। ওমরাহ পালনের ফাঁকে কাবা শরিফের কালো গিলাফ সেলাইয়ের কাজে অংশ নেওয়ার সৌভাগ্য অর্জন করেন তিনি।

সে সময় নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিলাফ সেলাইয়ের একটি ভিডিও পোস্ট করে সানা খান লিখেছিলেন, ‘আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে, আল্লাহ তায়ালা আমার জন্য এতবড় সৌভাগ্য লিখে রেখেছেন যে, আমি কাবা শরিফের গিলাফ সেলাইয়ের মহান কাজে অংশ নিতে পারব। আল্লাহ অনেক দয়ালু।’

উল্লেখ্য, সানা খান মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে আত্মপ্রকাশ করেন। ভারতীয় সিনেমা ও টেলিভিশন রিয়েলিটি শোতেও কাজ করেছেন। আর প্রায় ৫টি ভাষায় ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। তবে ছোট চরিত্র, গান মিলিয়ে ৫০টির বেশি সিনেমায় তাকে দেখা গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ