শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৫৪

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৫৪

টিএসসিতে প্রথমবারের মতো কলরবের গজল সন্ধ্যা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে জুলাই স্মৃতিচারণ ও জাতীয় শিশু কিশোর সংগঠন কলরব এর শিল্পীদের উপস্থিতিতে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। আজ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় বিকিরণ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন এর সভাপতিত্বে হাসান এনাম এর সঞ্চালনায় টিএসসি চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্য সহ বিশ্ববিদ্যালয় শিক্ষক, সংগঠক লেখক গবেষকরা বক্তব্য রাখেন। এ সময় জুলাই বিপ্লবের দিনগুলো তারা স্মৃতিচারণ করেন এবং আগামী দিনে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের নিবেদিত করার আহ্বান জানান।

 

এসময় স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: তানজিমউদ্দীন খান, অধ্যাপক শামছুল আলম খান, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, সংগঠক ও সমাজকর্মী শেখ ফজলুল করীম মারুফ, এম এম শোয়াইব,জামালউদ্দিন মোহাম্মদ খালিদ, এক্টিভিস্ট তুহিন খানসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীবৃন্দ।

 

স্মৃতিচারণ শেষে সন্ধ্যা সাতটায় বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হানের তেলাওয়াত ও জাতীয় শিশু কিশোর সংগঠন কলরব এর শিল্পীরা দেশাত্মবোধক সংগীত দিয়ে সংগীত সন্ধ্যা শুরু করে। সংগীত শিল্পীদের সুললিত কন্ঠে হামদ-নাত ও জাগরণী সংগীতের বিপ্লবী আবহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও আগত শ্রোতারা উপভোগ করেন।

 

দীর্ঘ সময় শ্রোতাদের সুরের মোহনায় মাতিয়ে রাখেন কলরবের তারকা শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, ইলিয়াস হায়দার, ইলিয়াস হাসান, হুসাইন আদনান, তাওহিদ জামিল, আবির হাসান, সালমান সাদী, ইমরানুল ফারহান, কিশোর শিল্পী তাহসিনুল ইসলাম, শাফিন আহমাদ, ফজলে এলাহী সাকিব এবং আহনাফ খালিদসহ অন্যান্য শিল্পীরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ