সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ১:০৭

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ১:০৭

খুলনায় কেডিএস এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

 

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর আয়োজনে আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেডিএস বন্ধুদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২২ উদযাপন করা হয়।

কেডিএস এর প্রতিষ্ঠাতা জনাব আব্দুস সালাম শিমুল এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ‍্যাপক রুনু ইকবাল বিথার, বিশেষ অতিথি ছিলেন সোনাপোতা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সাহেব আলী সরদার।

শুরুতেই কেডিএস নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পরিচিতি পর্ব শেষে প্রধান অতিথি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অধ‍্যাপক এবিএম আদেল মুকুল এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর শিকদার। কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা করেন আলহাজ্জ মোঃ আলমগীর হোসেন, ডাঃ সুজন কুমার বিশ্বাস, রাইসুল আলম রবিন, মোঃ ফারুক হোসেন, কাজী বেলাল সাঈদ ও নিরুপমা গোলদার।

অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শেখ মোঃ নাসির উদ্দিন, গাজী ইমামুল হক, সাবির খান, ইশরাত হীরা, হাজী অহিদুজ্জামান খোকন, জিএম মহিউদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রাজ্জাক, সাবিনা ইয়াসমিন, কাজী মোঃ নূরুল ইসলাম, শেখ আবুবকর সিদ্দিক, ইঞ্জিঃ মিজানুর রহমান, ইঞ্জিঃ মাসুম পারভেজ, বিজন কুমার বিশ্বাস, মোঃ আব্দুস সালাম পাইক, শারমিন ইসলাম মিথিলা, এড. মোঃ মইনুল ইসলাম, ঝর্ণা রায়, মামুন রেজা, মোঃ আলমামুন গাজী, এড. শেখ নিরব, মানসুরা তুলি, জেড. এন সুমন, জয় বৈদ‍্যসহ আরও অনেকে। এছাড়া বিদ‍্যালয়ের শিক্ষক- কর্মচারিবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

পরিচিতি পর্ব ও বক্তব্য শেষে প্রধান অতিথি বিদ‍্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে বেশকিছু ফলের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব‍্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিষদ বক্তব্য দেন এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে সকলকে এরূপ কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। সর্বশেষে কেডিএস এর উত্তরোত্তর উন্নতি কামনা করে এবং আগত সকলকে ধন‍্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ