শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৩

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৩

একই লাইনে দুটি ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল হাজার যাত্রীর প্রাণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় একই লাইনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ও ঢাকাগামী কনটেইনার ট্রেন প্রবেশ করায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেন। শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে স্টেশনের কাছে একনম্বর লাইনে এই ঘটনা ঘটে।

ঘটনার পর অন্তত দেড়ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে রেলওয়ে সংশ্লিষ্টরা জানান ঘটনা তদন্ত করে দেখা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস দাঁড়ানো। ঠিক একই সময়ে এর পেছনে প্রায় ১০ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী কনটেইনারবাহী একটি ট্রেন সিগন্যাল অমান্য করে প্রবেশ করছিল। তাৎক্ষণিকভাবে রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে দৌড়ে গিয়ে ম্যানুয়াল সিগন্যাল দিয়ে ট্রেনটি দাঁড় করান। যার কারণে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি।

আখাউড়া স্টেশনে অবস্থানরত যাত্রী শাহরিয়ার আলম ও তৈয়বুর রহমান জানান, প্রায়শই এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে দায়িত্বরতদের আরও সর্তক হওয়া প্রয়োজন। আজকে দুর্ঘটনা ঘটলে অনেক হতাহত হতে পারতো।
এদিকে মালবাহী ট্রেনের চালক মো. আক্তার হোসেন জানান, তিনি সিগন্যাল পেয়ে যথাযথ নিয়ম মেনেই জংশন স্টেশনে প্রবেশ করছিলেন।

এদিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন স্টেশন মাস্টার জানান, কনটেইনার ট্রেনটিকে ওই লাইনে সিগন্যাল না দেওয়া সত্ত্বেও সেটি প্রবেশ করেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আখাউড়া জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট জানান, এ ঘটনার জন্য দায়ীদেরকে খুঁজে বের করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত করা হবে।

ঘটনার সময় আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং আজমপুরে স্টেশনে চট্টগ্রামগামী একটি ট্রেন আটকে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন দুটি নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ