বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২১

বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২১

করোনায় ৪০ লাখ মৃত্যু দেখল বিশ্ব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় এখনো বিপর্যস্ত বিশ্ব। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। সংক্রমিতের তালিকাতেও উঠছে লাখ লাখ মানুষের নাম।

এশিয়ার পরাশক্তি চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ছয় হাজারের বেশি মানুষ।

তাদের নিয়ে করোনা মহামারিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ভাইরাসটি নতুন করে শনাক্ত হয়েছে আরও তিন লাখ ৩৫ হাজার মানুষের দেহে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে। মৃত্যুতে শীর্ষে আছে ব্রাজিল। এর ফলে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৪৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখের ঘর।

মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার ২১০ জন।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ২০৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৪৮০ জনে।

এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে নয় হাজারের বেশি।

এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৪১৫ জনে।

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ৩৬১ জন করোনায় আক্রান্ত এবং ছয় লাখ ২১ হাজার ৩৩৫ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৪ জন এবং নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭০৩ জন।

অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৫১১ জন এবং মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২২৯ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫২ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৬৭ জন। দেশটিতে মোট আক্রান্ত তিন কোটি ছয় লাখ ১৮ হাজার ৯৩৯ জন এবং মারা গেছেন চার লাখ তিন হাজার ৩১০ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ১৯৭ জন, রাশিয়ায় এক লাখ ৩৮ হাজার ৫৭৯ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ২৩১ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৬৮০ জন, তুরস্কে ৪৯ হাজার ৯৫৯ জন, স্পেনে ৮০ হাজার ৯৩৪ জন এবং জার্মানিতে ৯১ হাজার ৫৯৫ জন মারা গেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ