শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৫১

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৫১

মায়ের চিকিৎসা নিতে এসে রমেক স্টাফের মারধরের শিকার বেরোবি শিক্ষার্থী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

বেরোবি প্রতিনিধিঃ মায়ের চিকিৎসা নিতে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফদের কাছে মারধরের শিকার হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াজুল করিম রিয়াদ।

আজ শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে সাত টায় রমেকের ইমাজেন্সি ইউনিটেরর সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, রিয়াদ তার ছোট ভাই সহ অসুস্থ মাকে ভর্তি করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডে যান। ওয়ার্ডের দায়িত্বশীলরা ৩০ টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করলে রিয়াদ অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করে। এতে একযোগে ১৫/১৬ জন এসে রিয়াদকে মারধর করে। এসময় তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিমও মারধরের শিকার হন।

ভুক্তভোগী রিয়াজুল করিম রিয়াদ বলেন, আমার মায়ের ডায়ালাইসিস করার জন্য আমি মাকে ভর্তি করতে এসে ইমার্জেন্সি ইউনিটের সামনে প্রায় ১৫ থেকে ১৬ জন আমাকে বেধর মারধর করে। তিনি আরো বলেন, এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে তারা গুম করার হুমকি দেন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও মায়ের চিকিৎসা নিতে এসে মারধরের শিকার হলাম। আমি এর বিচার চাই।

তার ছোট ভাই রাশেদ করিম বলেন, মোবাইল দিয়ে আমি তাদের ছবি তোলার চেষ্টা করলে তারা আমাদের মোবাইল নিয়ে নেয়। তারা চলে যাওয়ার সময় মোবাইল ফেরত দেয় তারা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

এ বিষয়ে যোগাযোগ করতে চাইলে মেডিকেল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।###

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ