শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২২

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২২

কাবুলের দূতাবাস কর্মীদের সরিয়ে নিতে সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে অতিরিক্ত তিন হাজার সৈন্য আফগানিস্তানে পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে নেড প্রাইস বলেন, ‘পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির আলোকে আমরা কাবুল থেকে আমাদের বেসামরিক উপস্থিতি আরো কমিয়ে আনছি।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, সামনের দিনগুলোতে আফগানিস্তানে কূটনীতিক উপস্থিতি কমে আসবে। এই উপস্থিত কমে যাওয়াকে সহায়তা করতে, প্রতিরক্ষা বিভাগ সাময়িকভাবে অতিরিক্ত সৈন্য হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করবে।’

পরে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি অপর এক সংবাদ সম্মেলনে আফগানিস্তান থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সাথে সাথে যুক্তরাষ্ট্রে বিশেষ অভিবাসী ভিসার (এসআইভি) আওতায় আবেদন করা আফগানদের সরিয়ে নিতে তিন হাজার সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানে এই সৈন্যরা সাময়িকভাবে অবস্থান করবে, দীর্ঘসময় তাদের সেখানে অবস্থানের কোনো পরিকল্পনা মার্কিন বাহিনীর নেই।

জন কিরবি বলেন, ‘যেহেতু আমাদের সৈন্যদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মোতায়েন করা হচ্ছে, আমাদের কমান্ডারদের আত্মরক্ষার স্বাভাবিক অধিকার রয়েছে এবং তাদের ওপর যেকোনো হামলায় তারা জোরদার ও যথার্থভাবে প্রতিহত করতে পারে এবং করবে।’

এদিকে গত শুক্রবার থেকে এক সপ্তাহে আফগানিস্তানে মোট ১২টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের কাছে হারিয়েছে আফগান সরকার।

গত শুক্রবার প্রথম আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তালেবান। পরে শনিবার উত্তরের জাওযজান প্রদেশের শেবেরগান দখল করে তারা।

রোববার একদিনে উত্তরাঞ্চলীয় তিন প্রদেশ কুন্দুজের রাজধানী কুন্দুজ, সার-ই-পুলের রাজধানী সার-ই-পুল ও তাখার প্রদেশের প্রাদেশিক রাজধানী তালোকান দখল করে নেয় তালেবান যোদ্ধারা।

সোমবার উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের রাজধানী আইবাক দখলের মাধ্যমে দেশটির ষষ্ঠ প্রাদেশিক রাজধানী দখলে নেয় তালেবান।

মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ দখলের মাধ্যমে সপ্তম, উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির মাধ্যমে অষ্টম ও অপর উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের রাজধানী ফৈজাবাদ শহর দখলের মাধ্যমে নবম প্রাদেশিক রাজধানীয় নিয়ন্ত্রণ নেয় তালেবান।

বৃহস্পতিবার একসাথে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের রাজধানী গজনি, আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের রাজধানী হেরাত ও দ্বিতীয় বৃহত্তম দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের রাজধানী কান্দাহার দখল করে নেয় তালেবান।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে। সমঝোতা না হওয়ার জন্য আফগান সরকারকে অভিযুক্ত করছে তালেবান।

এরমধ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগই তালেবান দখল করে নিয়েছে।     সূত্র : আলজাজিরা

 

এন. এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ