বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১২:২৬

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১২:২৬

তৃতীয় ধাপে সহিংসতাহীন মডেল নির্বাচন হয়েছে: দাবি ইসির

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ‘সহিংসতাহীন নির্বাচনের মডেল’ হিসেবে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

রোববার (২৮ নভেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

ইসি সচিব বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। ভোটাররাও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, তৃতীয় ধাপে এক হাজার ইউপি এবং নয়টি পৌরসভায় ভোটগ্রহণের কথা থাকলেও চট্টগ্রাম জেলার ১৪টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী নির্বাচিত হওয়ায় সেখানে ভোট প্রয়োজন হয়নি। বাকি ৯৮৬টি ইউপিতে প্রাথমিক হিসাবে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২১টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

লক্ষ্মীপুরে এসএ টিভির সাংবাদিক আহত হওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির খোন্দকার বলেন, এ বিষয়ে অবগত হওয়ার সাথে সাথে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। তারা ক্যামেরা উদ্ধার এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আগের দুই ধাপের নির্বাচনের তুলনায় আজকের ভোটগ্রহণে ‘সহিংসতা কম হয়েছে’ দাবি করে ইসি সচিব আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি তৎপর ছিল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও সহনশীল আচরণ করেছেন। এমন হলে ধীরে ধীরে সহিংসতা কমবে।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আগের চেয়ে এবার বিচ্ছিন্ন ঘটনার পরিমাণ কমেছে। আগে সহিংসতায় প্রাণহানি ঘটলেও এবার তা ঘটেনি। তবে নির্বাচন কমিশন বরাবরই প্রত্যাশা করে, কোথাও যেন একটিও সহিংসতার ঘটনা না ঘটে।

এসময় ইসির অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ