রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৪২

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৪২

সরকারি চাকরিজীবীদের জন্য দাড়ি বাধ্যতামূলক করল তালেবান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

আফগানিস্তানে সরকারি চাকরিজীবীদের জন্য দাড়ি রাখা বাধ্যতামূলক করেছে তালেবান সরকার। এ ছাড়া জারি করেছে নতুন পোশাকবিধি। সোমবার তালেবান সরকার থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার তালেবান সরকারের ‘পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়’ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সরকারি চাকরিজীবীদেরকে দাড়ি রাখা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি শার্ট-প্যান্ট-স্যুটের মতো পশ্চিমা পোশাক পরিহার করে লম্বা ঢোলা জামা-পাজামা ও মাথায় পাগড়ি পরার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চাকরিজীবীদের ঠিক সময়ে নামাজ পড়ার আহ্বানও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন নির্দেশনা চাকরিজীবীরা ঠিকমতো মেনে চলছেন কিনা— যাচাই করতে নিয়মিত সরকারি দপ্তরগুলোতে টহল দেবে তালেবান রক্ষীরা। যদি কোনো চাকরিজীবীর বিরুদ্ধে নির্দেশাবলী অমান্যের প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।

আগের দিন রোববার আফগানিস্তানের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে প্রবেশ করা নিয়েও নির্দেশনা দিয়েছিল ‘পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ’ মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল, নারী-পুরুষ একসঙ্গে পার্কে প্রবেশ করতে পারবেন না। নারীরা সপ্তাহে তিনদিন এবং পুরুষরা সাপ্তাহিক ছুটির দিনসহ মোট চারদিন পার্কে প্রবেশ করেতে পারবেন।

আফগানিস্তানের বিবাহিত দম্পতির ক্ষেত্রেও সরকারের এই আদেশ প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে রোববারের নির্দেশনায়।

এ ছাড়া গত সপ্তাহে বৈধ পুরুষসঙ্গী ছাড়া আফগান নারীদের বিমানে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। পাশাপাশি পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যম স্কুল খুললেও কয়েকঘণ্টার মধ্যে ফের সব স্কুল বন্ধ করে দিয়েছে।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ