বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৩:১৯

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৩:১৯

রাজধানী কাবুল দখলের খুব কাছাকাছি চলে এসেছে তালেবান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানের রাজধানী দখলের খুব কাছাকাছি চলে এসেছে তালেবান বাহিনী। কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছেন মোল্লা ওমরের উত্তরসূরীরা। শুক্রবার লগার প্রদেশের রাজধানী পুল-ই আলম দখলের মধ্য দিয়ে তারা এই মাইলফলক অর্জন করেছে।

এই প্রদেশ থেকে আফগান পার্লামেন্টে নির্বাচিত নেতা সাঈদ কারিবুল্লাহ বলেছেন, প্রাণভয়ে মানুষ পুল-ই আলম ছেড়ে পালাচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, লগার প্রদেশ দখল করতে গিয়ে তালেবান প্রথমে সব সরকারি ভবন দখল করে নেয়। এরপর তারা প্রদেশটির গভর্নর এবং গোয়েন্দা সংস্থার প্রধানকে বন্দি করেন।

স্থানীয় কাউন্সিলর হাসিবুল্লাহ স্তানাকজি এবং সংসদের প্রাদেশিক প্রতিনিধি আহমাদি বলেন, লগার প্রদেশের গভর্নর কাউয়ুম রাহিমি তালেবানের বিরুদ্ধে দীর্ঘ ১২ ঘণ্টা যুদ্ধ করেন। কিন্তু সরকারের কাছ থেকে বিমানসহ অন্যান্য সহযোগিতা চেয়েও পাননি তিনি। একপর্যায়ে তালেবান সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং পরবর্তীতে বন্দি করেন।

এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তালেবান যোদ্ধারা মোট ১৮টি প্রদেশ দখল করেছে। তাদের দখলকৃত সর্বশেষ প্রদেশ হলো জাবুল। আফগানিস্তান থেকে বিদেশি সেনা চলে যাওয়ার শেষ মুহূর্তে দেশটির সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তালেবান যোদ্ধারা ঝড়ের গতিতে একের পর এক এলাকা দখল করে চলেছেন। ইরান জানিয়েছে, শুক্রবার তাদের দক্ষিণ অঞ্চলে কয়েকটি সামরিক যান নিয়ে আফগানিস্তানের সরকারি সেনারা প্রবেশ করেছে। তালেবানের ধাওয়া খেয়ে সীমান্ত পার হয়ে তারা ইরানে প্রবেশ করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ