সোমবার | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০২

সোমবার | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০২

তেল ও চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে : ইসলামী আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

পুনরায় ভোজ্য তেল ও চিনির দাম বৃদ্ধির সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে আবারও সয়াবিন তেল ও চিনির দাম বাড়ানোর ঘটনা চরম অমানবিক। এধরনের সিদ্ধান্ত দেশে নতুন করে সঙ্কট করবে এবং জনগণকে নতুন করে বিপথে ঠেলে দিবে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। একসঙ্গে প্রতি লিটারে ১২ টাকা বৃদ্ধি জনগণের প্রতি চরম তামাশার শামিল।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ভোজ্য তেলের দাম এমনিতেই অনেক বেশি। ৮৩ টাকার তেল এখন ১৯০ টাকা লিটার কোন ভাবেই হতে পারে না। সরকার দুর্ভিক্ষের দোহাই দিয়ে দলীয় লোকজনদের মাধ্যমে সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে এভাবে বার বার তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণকে না খেয়ে মৃত্যুমুখ ঠেলে দিচ্ছে।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সরকার দলীয় সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করে বার বার জনগণকে শোষণের সিদ্ধান্ত নিচ্ছে। জনগণের প্রতি সরকারের ন্যুনতম দরদ থাকলে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারতো না।

তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি সরকারের সামান্যতম দয়া নেই। বার বার নির্দয়ের মত সিদ্ধান্ত নিয়ে জনগণকে বিপাকে ফেলে দিচ্ছে। মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে এবং কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দেশের সাধারণ জনগণ তীব্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন আন্দোলন শুরু করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ