শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৯

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৯

হিমাচল প্রদেশে পাহাড়ধস, ১১ জনের মর্মান্তিক মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলায় বুধবার বিকেলে পাহাড়ধসে ১১ জন নিহত এবং অন্তত ২০-৩০ জন মাটিচাপা পড়েছেন। হতাহতের পরিমাণ আরো বাড়তে পারে। পাহাড় থেকে প্রস্তরখণ্ড ভেঙে নীচের রাস্তা দিয়ে যাওয়া একটি বাসের উপর পড়লে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। খবর এনডিটিভি।

ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক জানিয়েছেন, বাসটি রেকং পেও থেকে শিমলার দিকে যাচ্ছিল। ওই সময় ধস নামে। এতে ওই বাস, ট্রাকসহ বেশকিছু যানবাহন মাটিচাপা পড়ে। এ ঘটনার পরপরই উদ্ধারকাজে নেমেছে ইন্দো-তিব্বতিয়ান সীমান্ত পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দুই শতাধিক কর্মী। স্থানীয় জনগণও উদ্ধারকাজে পুলিশের সাথে হাত মিলিয়েছে।

সীমান্ত পুলিশের মুখপাত্র বিবেক পান্ডে জানিয়েছেন, এলাকাটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে তিন ব্যাটালিয়নের ২০০ সদস্যকে পাঠানো হয়েছে।

হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সাংবাদিকদের বলেন, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে উদ্ধার অভিযান পরিচালনার জন্য বলেছি। বিস্তারিত কিছু জানতে পারিনি। তথ্যের জন্য অপেক্ষা করছি।

এদিকে দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। ভারী ও তুমুল বৃষ্টির কারণে হিমাচল থেকে প্রায়শই এমন দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি ভূমি ও পাহাড় ধস হয়েছে সেখানে। গত জুলাইয়ে কিন্নরের বাস্তেরিতে ভূমিধসে ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ