শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:২০

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:২০

ইসলামাবাদে দূতাবাস সক্রিয় করল তালেবান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

পাকিস্তানের ইসলামাবাদে আফগান দূতাবাস পরিচালনার জন্য রাষ্ট্রদূত পাঠিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। এছাড়া পেশোয়ার, কোয়েটা এবং করাচির জন্য তিনজন কনসাল জেনারেল নিয়োগ করেছে তালেবান। শুক্রবার তালেবান নেতারা এ তথ্য জানিয়েছে।

দ্য নিউজ জানায়, তালেবানের এক সিনিয়র নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, যদিও পাকিস্তান সরকারিভাবে আমাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। আমরা আফগানিস্তানের ভিসা পেতে আগ্রহীদের সুবিধার্থে ইসলামাবাদে আমাদের কূটনীতিকদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কাবুলের পাকিস্তানি দূতাবাসে কূটনীতিকদের ভিসা দেওয়া হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, মোহাম্মদ শোকাইবকে ইসলামাবাদে আফগান দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি বা চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালেবান সূত্রে জানা গেছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি পাকিস্তানে তিনজন কূটনীতিকের নিয়োগ অনুমোদন করেছেন এবং তাদের পরিচয়পত্রে স্বাক্ষর করেছেন।

তালেবান জানিয়েছে, আফগানিস্তানের ভিসার ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে কূটনীতিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বেশিরভাগই উন্নয়ন খাতের অন্তর্গত। তালেবানের মতে, মোহাম্মদ শোকাইব একজন সার্বক্ষণিক দূত নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন। ইসলামাবাদে থাকা আফগান দূতাবাস চলতি বছরের জুলাই থেকে রাষ্ট্রদূত ছাড়াই পরিচালিত হচ্ছিল।

সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকার ইসলামাবাদ থেকে তাদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছিল। তৎকালীন রাষ্ট্রদূত নাজিবুল্লাহ আলিখিলের মেয়ে মিসেস সিলসিলা আলিখিলকে অপহরণের প্রতিবাদ হিসেবে কাবুল ওই সিদ্ধান্ত নিয়েছিল।

তালেবান জানিয়েছে, হাফিজ মহিবুল্লাহকে পেশোয়ার কনস্যুলেট জেনারেল, করাচিতে মোল্লা মোহাম্মদ আব্বাস এবং কোয়েটায় মোল্লা গোলাম রসুলকে কনসাল জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাকিস্তানই প্রথম দেশ যারা তালেবানের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করতে পদক্ষেপ নেয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ