বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৫৬

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৫৬

জাতীয় দলের ক্রিকেটার ছিলেন কুয়াকাটা হুজুর সিদ্দীকী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

কুয়াকাটা হুজুর খ্যাত জনপ্রিয় ইসলামী বক্তা হাফিজুর রহমান এক সময় জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। অবাক হচ্ছেন! অবাক হওয়ারই কথা। তবে এটাই নাকি সত্যি যে তিনি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছেন । ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। দেশের হয়ে খেলেছেন দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এমন তথ্যই দিচ্ছে উইকিপিডিয়া।

গুগলে হাফিজুর রহমান লিখে সার্চ করলে বরিশালের কুয়াকাটার হুজুর হাফিজুর রহমান সিদ্দিকীর ছবির সাথে যে তথ্য আসে তাতে তাকে জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হিসেবে দেখানো হচ্ছে। বিষয়টি বর্তমানে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

প্রসঙ্গত, মোরাতুয়ার টাইরোন ফার্নান্দো স্টেডিয়ামে ‘জন প্লেয়ার গোল্ড লীফ ট্রফি’ নামে পরিচিত এশিয়া কাপের দ্বিতীয় আসরের দ্বিতীয় খেলায় গাজী আশরাফ, গোলাম নওশের, গোলাম ফারুক, হাফিজুর রহমান, জাহাঙ্গীর শাহ, মিনহাজুল আবেদীন, নুরুল আবেদীন, রফিকুল আলম, রাকিবুল হাসান, সামিউর রহমান ও শহীদুর রহমানের ওডিআইয়ে একযোগে অভিষেক ঘটে। এ খেলাটিই যে-কোন আইসিসি পূর্ণাঙ্গ সদস্যের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওডিআই খেলা। এই ম্যাচে ২৪ বল খেলে ৮ রান করে ইমরান খানের বলে বোল্ড আউট হন হাফিজুর রহমান।

তবে তার অভিষেক পর্বটি সুখকর হয়নি। পাকিস্তান দল ৭৭ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পায়। এরপর ২ এপ্রিল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে অনুষ্ঠিত নিজের দ্বিতীয় ও শেষ খেলায় অংশ নেন হাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২ ম্যাচ খেলে মোট ৮ রান করেন। এর আগে ১৯৮৪ সালের অনানুষ্ঠানিক যুবদল ‘বাংলাদেশ টাইগার্সের’ সদস্যরূপে বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়ান ক্রিকেট কাপে খেলেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে ৭৫ রান করেছিলেন তিনি।

পরবর্তী দুই বছরে কেনিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন। ১৯৮৫ সালে শ্রীলঙ্কা ও ১৯৮৬ সালে পাকিস্তানের ওমর কুরেশি একাদশের বিপক্ষে খেলেন তিনি। সীমিত ওভারের খেলায় লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ৬ টি ক্যাচ নেন হাফিজুর রহমান। মূলত এ তথ্যটি কুয়াকাটা হুজুরের ছবির সাথে দেখাচ্ছে গুগল।

উইকিপিডিয়ার তথ্য দেখতে এখানে ক্লিক করুন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ