শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৭

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৭

সিলেটে অস্ত্রহাতে ভয়ঙ্কর নারীরা!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

অস্ত্রহাতে নারীরাও ভয়ঙ্কর হতে পারেন। এতোদিন তা সিনেমায় দেখা গেছে। এবার বাস্তবে দেখা মিলল প্রতিপক্ষকে ধরাশায়ী করতে ধারালো অস্ত্রহাতে নারীদের হামলার দৃশ্য।

প্রতিপক্ষের ঘরে হামলা করতে নেতৃত্ব দিয়েছেন সালেহা, কুলসুমা, মরিয়ম ও রহিমারা। তাদের সঙ্গে হামলায় যোগ দিয়েছেন কয়েকজন যুবক।

ঘটনাটি ঘটেছে সিলেটের কানাইঘাটের লক্ষ্মীপাশা পূর্ব ইউনিয়নের ভারত সংলগ্ন সীমান্ত এলাকা কারাবাল্লা গ্রামে। শুক্রবার (৯ জুলাই) বিকেলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হামলার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সালেহা, কুলসুমা, মরিয়ম ও রহিমাসহ ১১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গ্রামের মঈন উদ্দিন লুকু।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি শুক্রবার বিকেলে ঘটেছে। শনিবার (১০ জুলাই) বিকেলে এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় আনা হচ্ছে।

তিনি বলেন, ঘটনাস্থল সীমান্তবর্তী দুর্গম এলাকায়। থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। তাও একাধিকস্থানে পায়ে হেঁটে ও নৌকায় যাওয়া লাগে। শনিবার সকালে রওনা হয়ে পুলিশ ঘটনাস্থলে দুপুরের পরে পৌঁছায়। গ্রেফতারকৃতদের নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন পুলিশ সদস্যরা।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, মইনুদ্দিন লুকুর সঙ্গে সালেহা বেগম পরস্পর চাচাতো ভাই বোন। বিরোধপূর্ণ জায়গায় একটি টিন শেড ঘর নির্মাণ করেন মইনুদ্দিন লুকু। শুক্রবার বিকেলে সালেহা বেগমসহ সঙ্গীরা হামলা করে সেই টিনের ঘর ভেঙে ফেলেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হামলাকারী নারীরা হাতে দা নিয়ে হামলা করছেন। টিনশেড ঘরে দা দিয়ে কুপিয়ে ছিন্নবিচ্ছিন্ন করতে দেখা যায়।

এসময় জনৈক যুবক টিনশেড ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। হামলাকারীরা উচ্চস্বরে চিৎকার করে ঘরে কোপাচ্ছিলেন। এসময় স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ