শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ২:৪৭

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ২:৪৭

ভারতে মন্দিরের ওপর করারোপ, জিজিয়া করের সঙ্গে তুলনা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

নতুন সিদ্ধান্ত জানিয়েছে ভারতের বিহার স্টেট বোর্ড অব রিলিজিয়াস ট্রাস্ট। সিদ্ধান্ত অনুযায়ী, বিহারের প্রত্যেকটি মন্দিরকে এবার থেকে সরকারি খাতায় নিজেদের নাম নিবন্ধিত করতে হবে এবং সরকারকে আয়ের চার শতাংশ কর দিতে হবে। স্বাভাবিকভাবেই, ডানপন্থী বিভিন্ন সংগঠন এবং হিন্দু ভক্তদের মধ্যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস এবং এআইমিম দলের পক্ষ থেকেও এ সিদ্ধান্তের জন্য নীতিশ কুমার সরকারের কড়া সমালোচনা করা হয়েছে। কেউ কেউ একে মুঘল আমলের জিজিয়া করের সাথে তুলনা করছেন।

জানা গেছে, এই সিদ্ধান্তের ফলে ব্যক্তিগত উদ্যোগে নিজেদের আবাসিক প্রাঙ্গণে নির্মিত মন্দিরগুলো যদি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, তাহলে কর দিতে হবে। তবে যদি কোনো মন্দির কোনো বাড়ির সীমানা প্রাচীরের মধ্যে থাকে এবং সেখানে শুধুমাত্র একটি পরিবারের সদস্যরাই পূজা করেন, তাহলে সেটিকে ব্যক্তিগত মন্দির হিসাবে বিবেচনা করা হবে এবং তাদের কর দিতে হবে না।

অবশ্য, যদি মন্দিরটি বাড়ির সীমানার বাইরে থাকে অথবা সীমানার মধ্যে মন্দির হলেও, সেখানে বাইরের লোকও এসে পূজা দেয়, তাহলে সেই মন্দিরগুলিকে সর্বজনীন বলেই গণ্য করা হবে। সেক্ষেত্রে সেই মন্দিরের মালিকদের কর দিতে হবে।

তবে টাইমস নাও-এর প্রতিবেদন অনুসারে, বিহার স্টেট বোর্ড অফ রিলিজিয়াস ট্রাস্টের অ্যাাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট তুলসায়ন সায়গাল বলেছেন, তারা মন্দিরগুলোর উপর কোনো কর চাপাননি। আয়ের ৪ শতাংশ অর্থ সরকার নিচ্ছে বার্ষিক পরিষেবা খরচ হিসাবে।

এই ব্যাখ্যায়ও সমালোচনা থামেনি। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপল ‘পরিষেবা চার্জে’র নামে এই ‘নতুন কর’ চাপানোর কারণে রাজ্য সরকারের নিন্দা করে একে ‘জিজিয়া করে’র সঙ্গে তুলনা করেছেন। এমনকি বিহারের নীতিশ কুমার সরকারের বড় শরিক দল বিজেপিও এ কর ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ