শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৪৭

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৪৭

আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা ‘তালেবানের দখলে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

আফগানিস্তানের সশস্ত্র গ্রুপ তালেবান বলছে, আফগানিস্তানে ঘাঁটি গেড়ে অন্য কোনো গোষ্ঠীকে তারা প্রতিবেশী দেশে হামলা চালাতে দেবে না। মস্কোতে রাশিয়ার সরকারের সাথে এক বৈঠকের সময় তালেবানের পক্ষে প্রধান আলোচনাকারী কর্মকর্তা শাহাবুদ্দিন দেলাওয়ার একথা জানিয়েছেন।

রুশ সরকার তালেবানকে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে। তিনি দাবি করেন, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তালেবানের দখলে।

তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করা যাচ্ছে না।

আফগান সরকারের প্রশাসনিক কেন্দ্রগুলোতে হামলা না করার প্রশ্নে যুক্তরাষ্ট্র সরকারের সাথে তালেবানের কোনো ধরনের চুক্তি হয়নি বলেও শাহাবুদ্দিন দেলাওয়ার দাবি করেন।

রুশ সরকার বলছে, তাজিকিস্তানের সাথে সীমান্তের দুই-তৃতীয়াংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে।

ওদিকে, পশ্চিম আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছে, ইরানের সাথে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত স্থল বন্দর তালেবানের দখলে চলে গেছে।

এই ঘটনাকে আফগান সরকারের প্রতি একটা বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে।

একজন কাস্টমস কর্মকর্তা জানিয়েছেন, ইসলাম কালা সীমান্ত বন্দরে সব ধরনের সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইরানের সাথে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত স্থল বন্দর এই ইসলাম কালা। এই বন্দর থেকে সরকারের প্রতি মাসে দুই কোটি ডলার সমপরিমাণ অর্থ আয় হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় অবস্থানরত নিরাপত্তা বাহিনী বন্দরটি পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে।

গত মাসে তীব্র এক লড়াইয়ের পর তালেবান তাজিকিস্তানের সাথে সীমান্তের প্রধান স্থলবন্দরটিও দখল করেছিল। সূত্র : বিবিসি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ