শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:১৪

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:১৪

তুরস্কের সঙ্গে সুসম্পর্ক চায় তালেবান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা তুরস্কের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চান। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটির আরবি চ্যানেলের কাছে গত বুধবার দেওয়া এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি। জবিউল্লাহ মুজাহিদ সাক্ষাতকারে বলেন, ‘আমরা তুরস্কের সঙ্গে সুসম্পর্ক চাই। তুরস্ক আমাদের ভাই, বিশ্বাসের দিক থেকে আমাদের অনেক মিল রয়েছে। আমরা চাই তুরস্ক অতীত থেকে বেরিয়ে বর্তমান ও ভবিষ্যতের দিকে ফিরে আসুক। এর পরই আমরা সংলাপের জন্য বসতে পারি।’

সাক্ষাতকারে তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান সমস্যার সমাধান ‘সমন্বিত ইসলামী সরকার’ প্রতিষ্ঠার মাধ্যমেই হতে পারে। পাশাপাশি তিনি আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের অবসানে রাজনৈতিক সমাধানে সকল মুসলিম দেশকে সহায়তার আহ্বান জানান। জবিউল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ও কূটনীতিক মিশনের নিরাপত্তার দায়িত্ব আফগানদের হাতেই থাকতে হবে। এর পরিবর্তে যে কোনো তৎপরতাকেই তালেবান দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে।

মুজাহিদ আরো বলেন, কাবুল সরকার ও তালেবানের মধ্যে কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া সংলাপকে তারা স্বাগত জানিয়েছেন। তারা এই সংলাপের মাধ্যমে উত্তম ফলাফলের আশা করছেন। এর আগে শনিবার দোহায় আফগান সরকার ও তালেবানের প্রতিনিধি দলের মধ্যে দুই দিনের এক সংলাপ শুরু হয়। কোনো মীমাংসা ছাড়াই রোববার সংলাপ শেষ হলেও যৌথ বিবৃতিতে উভয় পক্ষের প্রতিনিধি দল আলোচনা অব্যাহত রাখার কথা জানান।

সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পরিপ্রেক্ষিতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে তুরস্ক। আফগান সরকার এই বিষয়ে তুরস্ককে স্বাগত জানালেও দেশটির সশস্ত্র সংগঠন তালেবান এর নিন্দা জানায়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তালেবানের বিরোধিতার জেরে জানিয়েছিলেন, তারা এই বিষয়ে সংগঠনটির সঙ্গে আলোচনা করবেন।

সূত্র : ডেইলি সাবাহ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ