শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩৫

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩৫

খুলনা জেলার ৩৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা জেলার দাকোপ,কয়রা, বটিয়াঘাটা, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলায় নবনির্বাচিত ৩৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন- দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমেদ, দাকোপ সদর ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে জালাল উদ্দিন গাজী, বাজুয়া ইউনিয়নে মানস কুমার রায়, লাউডোব ইউনিয়নে শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায়।

কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে মো. আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে মো. আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে মো. নুরুল ইসলাম সরদার এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. আছের আলী।

বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে শেখ মোঃ আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম মিলন।

পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল মান্নান গাজী, রাড়ুলী ইউনিয়নে আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে শাহজাদা মো. আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মো. কওছার আলী জোয়াদ্দার।

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে মো. হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে মো. জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, স্থানীয় সরকার উপ-পরিচালক ইকবাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ