মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৪২

মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৪২

প্রেমিকের প্রতারনায় প্রেমিকার আত্মহত্যা!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

যুলকার নাইন, নাটোর প্রতিনিধি:

প্রেমিকের প্রতারনায় বিষ পানে প্রেমিকার আত্মহত্যা! নাটোরের নলডাঙ্গায় প্রেমিকের প্রতারনার শিকার হয়ে সিনথিয়া জাহান (১৮) নামে এক যুবতী আত্মহননের পথ বেছে নিয়েছে।

প্রতরনা সহ্য করতে না পেরে মঙ্গলবার রাতে বিষপানে আত্মহত্যা করে সে। নিহত সিনথিয়া উপজেলার বুড়ির ভাগ এলাকার শামছুল ইসলামের মেয়ে। সে চলতি বছর এইচএসসি পাশ করে রাজশাহী মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছিল।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সিনথিয়া জাহানের সাথে পার্শ্ববর্তী নলডাঙ্গা পাবনা পাড়া গ্রামের দুলাল আহমেদের ছেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আশিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৪ বছর ধরে তাদের প্রেম চলে আসছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর সিনথিয়ার বাবা-মা আশিকের সাথে কথা বলে তাদের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরই জেরে সে (সিনথিয়া) রাজশাহীতে অবস্থানকালে তার বাবা-মার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সোমবার আশিককে ডেকে পাঠায়। কিন্তু দিনভর নানা অজুহাত দেখিয়ে সময় ক্ষেপন করে সিনথিয়ার ডাকে সাড়া দেয়নি আশিক। এতে অভিমান করে সিনথিয়া তার বাবা-মার সাথে নলডাঙ্গায় বাড়িতে ফিরে আসে। পরে রাগে ও ক্ষোভে মঙ্গলবার রাতে বিষপান করে। আশংকাজনক অবস্থায় তাকে রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সিনথিয়ার বাবা-মা সহ সজনদের অভিযোগ, আশিকের প্ররোচনায় প্রতারিত হয়ে বিষপান করে সিনথিয়া আত্মহত্যা করেছে।

বাবা শামছুল ইসলাম মেয়ের মৃত্যুর জন্য আশিককে দায়ী করে তার বিচার দাবি করেন ।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নাটোর সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ