বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৪৯

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৪৯

কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন (৫২) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান। ফক্স নিউজ এমনটাই জানিয়েছে।

বিবৃতি অনুযায়ী, থাইল্যান্ডের কোহ সামুইয়ে তার ভিলায় নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট জোড়া ধাক্কা খেলো। এর আগে আজ সকালে মারা গেছেন আরেক অজি কিংবদন্তি রড মার্শ। গত সপ্তাহেই তার হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে ওয়ার্নের অবদান অবিস্মরণীয়। তাকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা বোলার। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭০৯টি টেস্ট উইকেট নিয়ে অজিদের জার্সিতে সর্বোচ্চ এবং মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

ওয়ানডে ক্রিকেটে ২৯৩টি উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার জার্সিতে সবমিলিয়ে ৩০০-এর বেশি ম্যাচ খেলার কীর্তি ছিল তার। অ্যাশেজের ইতিহাসেও সর্বোচ্চ উইকেট তার দখলে। এমনকি ‘শতাব্দীর সেরা বল’-এর কীর্তি গড়েছিলেন তিনি।

১৯৯২ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হওয়ার পর দলের মূল অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি। ১৯৯৯ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এই ডানহাতি লেগ স্পিনার। এছাড়া ১৯৯৩ থেকে ২০০৩, এই ১০ বছরে পাঁচবার অ্যাশেজজয়ী অজি দলের সদস্য ছিলেন তিনি।

ক্রিকেট মাঠে তার ‘ঘূর্ণিজাদু’ ছিল সবচেয়ে মনোমুগ্ধকর ‘ক্রিকেট মোমেন্ট’-এর একটি। বল নিয়ে তার কারিকুরি তখনকার ব্যাটারদেরই মুগ্ধ করতো, দর্শকদের জন্য তা যে আরও আকর্ষণীয় ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

১৯৯২ থেকে ২০০৭; এই ১৫ বছরে ক্যারিয়ারে অসামান্য অর্জনের জন্য ওয়ার্নকে উইজডেনের ‘শতাব্দী সেরা পাঁচ ক্রিকেটারের একজন’ হিসেবে ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নিজের নেতৃত্বগুণের দারুণ প্রদর্শনী দেখান ওয়ার্ন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই দেখা যায় তাকে। শুধু কি তাই, টুর্নামেন্টের প্রথম আসরেই দলকে শিরোপাও জেতান তিনি।

শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও বর্ণিল জীবন ছিল ওয়ার্নারের। খেলোয়াড়ি জীবন ও কোচিং ছেড়ে ক্রিকেট ধারাভাষ্যে নাম লেখান তিনি। অবাক করা বিষয় হলো, নতুন ভূমিকাতেও ওয়ার্ন দারুণ সফল ছিলেন। ক্রিকেটের সবচেয়ে ‘ধারালো’ বিশ্লেষকদের একজন ছিলেন তিনি।

তবে ওয়ার্নের জীবন শুধুমাত্র ‘সাফল্যমণ্ডিত’-ই ছিল না; ছিল অসংখ্য বিতর্কও। বেশ কয়েকবার নেতিবাচক কারণে শিরোনামে উঠেছিল তার নাম; বিশেষ করে ‘নারীঘটিত’ ব্যাপারে। তবে মাঠের বাইরের জীবন এক পাশে সরিয়ে রাখলে সত্যিকার অর্থে ওয়ার্ন ছিলেন ‘চ্যাম্পিয়ন ক্রিকেটার’। ক্রিকেটবিশ্ব তাকে কিছুতেই ভুলতে পারবে না; তার অসামান্য সব কীর্তি ভুলতেও দেবে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ