শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২৭

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২৭

তুরস্কে ২০০ হাফেজকে বিশেষ সম্মাননা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

সম্প্রতি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শিরনাকে অন্তত ২০০ জন শিশু ও কিশোর-কিশোরী পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এই কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে দেশটির সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ উপলক্ষে শিরনাকের গ্রান্ড স্টেডিয়ামে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অসংখ্য দর্শকের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উপদেষ্টা কাবির ইসরাফিল কেশলা ও তুরস্কের ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলি এরবাশের ডেপুটি হাওরিয়া মারত অংশ নেন।

শুভেচ্ছা বক্তৃতায় ড. আলি এরবাশের ডেপুটি হাওরিয়া বলেন, ‘পবিত্র কুরআন আমাদের জীবনের দলিল। কুরআন আল্লাহর কিতাব। আমাদের সন্তানেরা পবিত্র কুরআন হিফজ করেছে। এখন তাদের তা বোঝার ও তা অনুযায়ী জীবনযাপন করার সময় এসেছে।’

তিনি আরো বলেন, ‘কুরআন পড়া, বোঝা, মুখস্থ করা ও সে অনুযায়ী আমল করা নারী-পুরুষ আমাদের সবার ওপরই কর্তব্য। কুরআন আল্লাহর বাণী, একইসাথে আল্লাহ প্রদত্ত মজবুত গাইড লাইন। যে এই গাইড লাইন অনুসরণ করবে, সে কখনোই পথভ্রান্ত হবে না। এটি এমন পথ, যা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়।’

প্রেসিডেন্ট এরদোগানের উপদেষ্টা কাবির ইসরাফিল নিজের বক্তৃতাকালে বলেন, আমরা এখন একটি ভিন্নরকম মুহূর্ত অতিবাহিত করছি। আজকের এই অনুষ্ঠানটি কিশোর-কিশোরীদের কুরআন হিফজের পাশাপাশি তাদের পরের প্রজন্মকে কুরআনের ওপর পরিচালনায় উদ্বুদ্ধ করবে।’

হাফেজ কিশোর-কিশোরীদের উদ্দেশ করে তিনি বলেন, আল্লাহ তোমাদের বরকত দান করুন এবং ভবিষ্যতে দেশের সেবা করার সুযোগ দান করুন।’

শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা সনদ ও বিশেষ কিছু উপঢৌকন দেয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

সূত্র : আরটি ডট এজেন্সি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ