বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৪৮

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৪৮

মাহফিলে বাধা, জুতাবৃষ্টির মুখে পালালেন চেয়ারম্যান প্রার্থী!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ঈদগাঁওতে ওয়াজ মাহফিলে বাধা দেয়ায় স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এক আওয়ামী লীগ নেতার প্রতি জুতা নিক্ষেপ করেছেন ধর্মপ্রাণ জনতা।

ওয়াজ চলাকালে মাহফিলের মঞ্চে উঠে বক্তাকে প্রথমে নিষেধ ও পরে মাইক কেড়ে নিতে চাইলে উত্তেজিত জনতা কর্তৃক বৃষ্টির মতো জুতাবর্ষণের মুখে একসময় পিছু হটেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো: শরীফ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।

উত্তেজিত জনতা কর্তৃক জুতা নিক্ষেপের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাজী পাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বিগত প্রায় দুই দশক আগে থেকে প্রতিবছর হাজী পাড়ায় সীরাত মাহফিল হয়ে আসছে। এর ধারাবাহিকতায় চলতি বছর মাহফিলের নির্ধারিত দিন ছিল ২১ নভেম্বর (রোববার)। এতে আমন্ত্রিত বক্তা ছিলেন আজিজুল ইসলাম জিহাদী।

ওয়াজ শুনতে আগত শ্রোতারা জানান, ওয়াজ চলাকালীন রাত সাড়ে ১১টার দিকে শরীফ হঠাৎ মঞ্চে উঠে বক্তাকে বক্তব্যদানে বাধা দেন ও একপর্যায়ে তার মাইক কেড়ে নেয়ার চেষ্টা করেন। এসময় পাশের কয়েকজন শরিফকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে শরীফের প্রতি জুতা মারতে থাকে।

ভিডিওতে দেখা যায়, জনতার নিক্ষিপ্ত শত শত জুতা উড়ে আসতে থাকলে মঞ্চ থেকে দ্রুত নেমে যান শরীফ।
একপর্যায়ে তুমুল হট্টগোলের মুখে পালিয়ে যান তিনি।

বৃহত্তর হাজী পাড়া সীরাত কমিটির সভাপতি মৌলানা আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে বারবার ফোন করার পরেও রিসিভ না করায় অভিযুক্ত শরীফের বক্তব্য নেয়া যায়নি। সূত্র: নয়া দিগন্ত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ