সোমবার | ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২৬

সোমবার | ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২৬

দেশের বাজারে দ্রব্য মূল্য কমাতে গড়িমসি মেনে নেয়া যায় না -অধ্যক্ষ ফজলে বারী মাসউদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
ভোজ্য তেল সহ বিশ্ব বাজারে বেশকিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমলেও এদেশের বাজারে কমতে দেখা যাচ্ছে না। দেশের বাজারে দ্রব্যমূল্য বাড়াতে যতটা আগ্রহ দেখা যায় ব্যবসায়ীদের মাঝে ঠিক কমানোর ক্ষেত্রে ততটাই উদাসীনতা দেখা যাচ্ছে।
যা ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরাজয় কিনা তা নিয়ে জনমনে প্রশ্নের উদ্রেগ ঘটিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানে গড়িমসি মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
২৩ জুলাই শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের মজলিসে আমেলার জরুরী বৈঠকে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী নূরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), অর্থ ও প্রকাশনা সম্পাদক প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার সহ নগর নেতৃবৃন্দ।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, বিশ্ব বাজারে নিত্য প্রয়োজনীয় কোনও দ্রব্যের মূল্য বাড়ার আভাস পেলে সরকারের মন্ত্রী-এমপিদের অতিকথনেই ব্যবসায়ীরা দ্রব্য মজুদ করে রেখে বাজারকে অস্থিতিশীল করে দাম বাড়িয়ে দেয় কয়েক গুন। অথচ বিশ্ব বাজারে দাম কমলে মন্ত্রী-এমপিদের তেমন আলাচোনা থাকে না দাম কমানোর ব্যাপারে। বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ না থাকায় মাশুল গুনতে হয় দেশের সাধারণ জনগণকে।
তিনি আরও বলেন, লোডশেডিং, দুর্নীতি, পানি ও গ্যাসের মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি, বাণিজ্য ঘাটতি সহ নানাবিধ সমস্যায় দেশ আজ নানান সঙ্কটের সম্মুখীন। এমতাবস্থায় দুর্নীতি না করার শপথ গ্রহণ করে দেশকে সঙ্কট থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নাই।
তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীকে সজাগ থাকতে আহ্বান জানান।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ