রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:১৮

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:১৮

সাকিবের প্রত্যাশা: আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভালো হবে – Present News

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

চাপের অগ্নিগর্ভেই ছিলেন গত কিছুদিন, সাকিব আল হাসানের মুখশ্রী যেন তাই বলছিল। শনিবার মিরপুর স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পাশে দাঁড়ানো সাকিবের চোখে-মুখে স্বস্তির আভা ছিল না। তবে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন এটা জানানোর পর কিছুটা হাসি ফিরেছিল বাঁহাতি এ অলরাউন্ডারের মাঝে।

গত ৬ মার্চ সাকিব বলেছিলেন, মানসিক ও শারীরিকভাবে দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে প্রস্তুত নন। বিসিবিও ৯ মার্চ ঘোষণা করে যে, সাকিবকে ছাড়াই দল যাবে এই সফরে। তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছে। কদিনের তীব্র সমালোচনার ঝড় হয়তো মত বদলাতে সাহায্য করেছে সাকিবকে। এখন প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে, টেস্ট সবই খেলতে প্রস্তুত তিনি।

এমনকি হুট করে মানসিকতা বদলের বিষয়ে জানতে চাইলে শনিবার সাকিব বলেছেন, এখন ভালো অবস্থানে আছেন। দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যে গেলে হয়তো মানসিকভাবে আরও ভালো অবস্থানে যেতে পারবেন।

নিজের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে সাকিব আজ বলেছেন, ‘পাপন ভাইর সাথে গত পরশু রাত, কাল এবং আজও বোর্ডে কথা হয়েছে। আমরা পুরো বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, আমি তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কোন সময় আমাকে বিশ্রাম দেওয়া জরুরি, কিংবা দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই এটা হবে। তো আমি দক্ষিণ আফ্রিকা সিরিজেও এভেইলেবল।’

নিজের মানসিক দিকটা দ্রুত বদলে যাওয়ার প্রসঙ্গে বাঁহাতি এ অলরাউন্ডার বলেন, ‘দেখুন, কোনো জিনিস তো আসলে এক-দুইদিনে পরিবর্তন করা সম্ভব না। এখন অনেক ভালো অবস্থায় আছি। যেহেতু আমার সামনে ক্লিয়ার পিকচার আছে। দক্ষিণ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয় তো, না? ভিন্ন জায়গায় গেলে মানসিক অনেক পরিবর্তন হয়। আশা করি, সেরকম কিছু হবে এবং দলের জন্যও ভালো পারফর্ম করতে পারব।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ