বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৭

বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৭

সংখ্যালঘু শিক্ষার্থীদের অনেক স্কলারশিপ বন্ধ করেছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার ভীষণ হিংসুটে। সংখ্যালঘু শিক্ষার্থীদের অনেক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে।

তিনি আজ মঙ্গলবার (১ জানুয়ারি) মালদহে সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি নাগরিকত্ব প্রদান ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করেন। মতুয়া সম্প্রদায়ের পাশে রাজ্য সরকারই বরাবর ছিল এবং তাদের যাবতীয় উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।

মমতা বলেন, আমি জানি না এই কেন্দ্রীয় শাসক দলটা কেন ভীষণ হিংসুটে! আমাদের এখানে ৩০ শতাংশ সংখ্যালঘু জনসংখ্যা আছে। সেটা তো তাদের অপরাধ নয়। তারা যদি পড়াশোনা করতে চায়, আমাদের কী উচিত না তাদের পড়াশোনার ব্যবস্থা করা। না কী একটা উঁইপোকা কামড়ালেও এজেন্সি পাঠিয়ে দিয়ে তাদের গ্রেফতার করা? কোনটা কাজ? আমি মনে করি তাদের পড়াশোনায় এগিয়ে দেওয়াটা আমাদের কাজ, যাতে তারা নিজের পায়ে দাড়াতে পারে। মনে রাখবেন কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের স্কলারশিপ অনেক বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে ১ কোটি ২০ লাখ ছেলে মেয়েকে স্কলারশিপ দিচ্ছি।

কেন্দ্রীয় সরকারের তৈরি করা সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে মমতা বলেন, কীসের নাগরিক? বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে মমতা বলেন, এতদিন আপানারা এখানে বেঁচে নেই? খাদ্যসাথী প্রকল্পের সুবিধা পান? স্বাস্থ্যসাথী সুবিধা পান? লক্ষ্মীর ভাণ্ডার পান? বিনা পয়সায় রেশন পান? ভোট দেন? আপনারা যদি নাগরিক না হতেন, ভোটটা দিতেন কী করে? সম্পূর্ণটা বিভ্রান্তিকর। সূত্র : পার্সটুডে

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ