বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫৩

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫৩

টিকেট সিন্ডিকেটের কবল থেকে বিদেশগামীদের বাচাঁন: পীর সাহেব চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী অভিবাসী কর্মীদের টিকিটের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, করোনা মহামারির কারণে যখন বিশ্ববাসী চরম বিপর্যস্ত, তখন এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে বিমানের টিকিট দু’ থেকে তিনগুণ বাড়িয়ে দুর্ভোগ সৃষ্টি করছে। যা কোনভাবেই কাম্য নয়। এতে চড়া দামে টিকিট কিনতে বিদেশগামী কর্মীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চরমোনাই পীর আরো বলেন, ঢাকা-রিয়াদ একজন কর্মীর ওয়ানওয়ে টিকিটের মূল্য ছিল ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা। বর্তমানে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের বিমান ভাড়া দাঁড়িয়েছে ৭০ হাজার টাকা থেকে ১ লাখ ২৪ হাজার টাকা। কোনো কারণ ছাড়াই বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার বিদেশগামী কর্মী টিকিটের টাকা জোগাতে হিমশিম খাচ্ছেন।

এতে অভিবাসন ব্যয় হু হু করে বাড়ছে। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে এসব দেখার কেউ নেই। চড়া দামে মধ্যপ্রাচ্যের টিকিট কিনতে নাভিশ্বাস উঠলেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নির্বিকার। এয়ারলাইন্সগুলো এ সুযোগটিকে হাত ছাড়া না করে টিকিটের মূল্য বাড়িয়েছে।

যাদের কষ্টে দেশে রেমিট্র্যান্স আসে, সেই বিদেশগামী কর্মীদের পদে পদে দুর্ভোগ পোহাতে হয় দেশে ও বিদেশে। প্রবাসীদের কষ্টের সীমা নেই, টাকা দিয়েও তারা সেবা পাচ্ছে না। এসব যেন দেখেও না দেখার ভান করছে। তিনি বলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা বিজনেস ক্লাসের টিকিট ১ লাখ ৮০ হাজার টাকায় কিনে মধ্যপ্রাচ্যের কর্মস্থলে যাচ্ছেন।

তিনি বিদেশগামী কর্মীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতকরণে সকল এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকরী উদ্যোগ নেয়ার জোর দাবি জানান। বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও ওপরে বাংলাদেশি কর্মী কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন।

পীর সাহেব চরমোনাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সেই সাথে এয়ারলাইন্স টিকেট সিন্ডিকেটগুলোর হাত থেকে প্রবাসী কর্মীদের বাচাঁনোর আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ