বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩৮

বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩৮

দোয়া রাখবেন আমার জন্য যেনো দ্রত ওমরাহ করতে পারি: সানাই মাহবুব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

অভিনয় ছেড়ে দিয়ে আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বেছে নিয়েছেন ইসলামিক জীবনযাপন। গত বছর শোবিজ জগতের যাবতীয় কর্মকাণ্ড থেকে সরে এসে এখন তিনি নিয়মিত বোরকা-হিজাব পরে চলেন। সম্প্রতি অনেকটা গোপনেই বিয়ে সেরেছেন। এবার এই অভিনেত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দ্রুত ওমরাহ করার জন্য সবার দোয়া কামনা করেছেন।

সোমবার (৬ জুন) সানাই তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময়। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। কিন্ত এই সমাজের কিছু মানুষ কি এটা বোঝে? বুঝলেও কি মানে? যেখানে মহান আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন সেখানে সমাজের এরকম ২, ৪, ১০ জন অমানুষ আমাকে নিয়ে কি ভাবলো, কি করলো, কাঁদলো না হাসলো তাতে আমার কিছুই যায় আসে না! জাস্ট কিচ্ছু যায় আসে না! কারণ এরকম বহু মানুষ আমাকে সাধুবাদ জানিয়েছেন ইসলামের পথে আসার জন্য। আমি তাদের গুণগ্রাহী।’

এই নায়িকা আরও লেখেন, ‘আমি ইসলামের পথে অটুট থাকবো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য যেনো দ্রত ওমরাহ করতে পারি।’

 

গত ২৭ মে পারিবারিক আয়োজনে সানাইয়ের বিয়ে সম্পন্ন হয়। তার বরের নাম আবু সালেহ মুসা। সানাইয়ের পৈতৃক নিবাস নীলফামারীতে। মুসার বাড়িও একই জেলায়। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। যদিও এর আগে ২০১৯ সালে সানাইয়ের একটি বিয়ের খবর শোনা যায়। সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল। সানাই নিজেও খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন।

মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এরপর ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ