শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৮

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৮

অর্ধনগ্ন নারীদের সাম্বা নৃত্য নিয়ে সৌদিতে নিন্দার ঝড়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

সৌদি আরবের জাজান শহরের রাস্তায় তিন বিদেশি আফ্রিকান নারীর সাম্বা নাচ নিয়ে দেশটিতে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অর্ধনগ্ন নারীদের এ নাচের ভিডিও ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খবর আরব নিউজের।

কারণ মুসলিমদের পবিত্রতম দুটি মসজিদ দেশটিতে অবস্থিত। এই নাচের ভিডিও গত সপ্তাহ থেকে সৌদির সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। স্বল্পবসন পরে রক্ষণশীল সৌদিতে এমন নাচ করায় সমালোচনার ঝড় উঠেছে।

জাজান উইন্টার ফেস্টিভাল উপলক্ষ্যে উৎসবের আয়োজকরা ওই নাচের আয়োজন করে। সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল এল-আকবরিয়াতেও সাম্বা নাচের ওই ফুটেজ প্রচার করা হয়, তবে এতে অর্ধ-উলঙ্গ নারীদের ছবি ব্লার করে দেওয়া হয়।

দেশে-বিদেশে প্রচণ্ড সমালোচনার মুখে শেষ পর্যন্ত এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জাজানের গভর্নর যুবরাজ মোহাম্মদ বিন নাসের।

মো. আল-বাজবি নামে জাজান শহরের এক বাসিন্দা বলেন, বিনোদনের জন্য এমন কিছু করা ঠিক না, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনায় জড়িতদের কঠোর সাজা দাবি করেছেন।

সৌদি আরবের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বয়স ৩০ এর নিচে। ডিফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমান দেশটিতে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। সৌদি আরব তাদের বিনোদন জগত বৈচিত্রপূর্ণ করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সারা বছরজুড়ে সৌদি আরবে বিভিন্ন উৎসব ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি দক্ষিণ সৌদির জাজান প্রদেশে শীতকালীন উৎসবে তিন বিদেশি নারী সংক্ষিপ্ত পোশাক পরে রাস্তায় সাম্বা নৃত্য পরিবেশন করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সাম্বা নৃত্য পরিবেশনকারী নারীরা ব্রাজিলের ঐতিহ্যবাহী রঙিন পালকের আকৃতির পোশাক পরেন। এই পোশাকে দুই পা, বাহু এবং পেট অনাবৃত থাকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ