শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৫

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৫

রাবিতে গাছে ওঠা ও ফল পাড়া থেকে বিরত থাকার আহবান প্রশাসনের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাছে ওঠে আম পাড়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রশাসন। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে শনিবার দুপুরে এক সাংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সম্প্রতি ক্যাম্পাসে বিভিন্ন মৌসুমি ফল পাড়ার জন্য শিক্ষার্থীরা গাছে উঠছে। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে এভাবে ফল পাড়ার সময়ে দূর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এভাবে ঝুঁকিপূর্ণভাবে গাছে ওঠা ও ফল পাড়া থেকে বিরত থাকতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

গত ০৩ জুন সুভাষ চন্দ্র নামের ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের এক ছাত্র আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। এরওআগে গত মাসের (মে) ২৯ তারিখ ফারুক হোসেন নামে রাবির আরেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের আমবাগানের গাছ থেকে পড়ে সেও গুরুতর আহত হয়। দুইজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেয়। উক্ত ঘটনাগুলো বিবেচনায় নিয়ে আমগাছে ওঠা ও ফল পাড়া থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।#

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ