বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৪

বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৪

দুবাই থেকে ‘বালিশ’ নিয়ে বাংলাদেশে রিজওয়ান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সেমিফাইনালে দল হেরে গেলেও তার ৫২ বলে ৬৭ রানের অসাধারণ ইনিংস নজড় কেড়েছে সবার।

তাও খেলার দুই দিন আগে আইসিইউ থেকে এসে খেলেছেন এমন দুর্দান্ত। এসব কিছু চাপিয়ে এবার পাক ও ওপেনারের বাংলাদেশ সফরে আসতে বালিশ নিয়ে আসার রহস্যে মেতেছেন ক্রিকেটপ্রেমিরা।

সেমিফাইনাল খেলে বেশিক্ষণ বিশ্রামও নেননি পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশে খেলার জন্য গতকাল শনিবার (১৩ নভেম্বর) সকালেই বাংলাদেশে পা রেখেছে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে বিশ্বকাপে উড়তে থাকা দলটি।

পাকিস্তান দলের বিমানবন্দরে পৌঁছাতেই উপস্থিত ফটোগ্রাফারদের সৌজন্যে তোলা ছবিগুলোর মধ্যে একটি ছবিতে সবার চোখ আটকে যায়। সতীর্থদের সঙ্গে মোহাম্মদ রিজওয়ান টিম বাসে উঠছেন হাতে একটা বালিশ নিয়ে! তারা থাকছেন পাঁচ তারকা হোটেলে। বিলাসী জীবন যাপনের সকল আয়োজনই সেখানে আছে। তাহলে দুবাই থেকে বালিশ নিয়ে আসতে হলো কেন রিজওয়ানকে?

সেই ছবির সৌজন্যেই ফেলুদার ‘বাক্স রহস্য’ এর মতো রিজওয়ানের ‘বালিশ রহস্য’ এর অনুসন্ধান শুরু হয়। এরপর জানা যা, রিজওয়ানের বিচিত্র শখের কথা। মানুষের তো কত কিছুই প্রিয় হতে পারে। কিন্তু বালিশ যে সেই প্রিয় তালিকায় থাকতে পারে- সেটা বিশ্বাস করা কঠিন! মোহাম্মদ রিজওয়ানের এই বালিশ প্রীতি নাকি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাসা থেকে সেই বালিশ নিয়ে গেছেন দুবাইয়ে। তারপর দুবাই থেকে এলো বাংলাদেশে।

পিসিবি জানিয়েছে, এ বালিশে খুব আরামের ঘুম হয় রিজওয়ানের। তাই দেশে কিংবা বিদেশে- সব জায়গাতেই রিজওয়ানের সঙ্গী এই বালিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ