শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:০১

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:০১

আদালতে রায় পেছানো নিয়ে যা বললেন আবরারের ভাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার দিন ৮ ডিসেম্বর পুনঃনির্ধারণ করেছেন আদালত। রায় পেছানোতে হতাশা প্রকাশ করেছেন আবরারের ছোট ভাই আবরার ফায়াজ।

এ ব্যাপারে রোববার দুপুরে আবরার ফায়াজের সাথে কথা হয় নয়া দিগন্তের। এ সময় মামলার রায় পেছানো নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘এর আগে রায় ঘোষণার দিন ধার্য করেও রায় প্রস্তুত না হওয়াটা হতাশাজনক।’

আবরার ফায়াজ বলেন, ‘আমরা তো অনেক আশা করেছিলাম যে আজ রায় ঘোষণা করা হবে। আদালত যে কী কারণে রায় ঘোষণার দিন পেছালেন সেটা তো তিনি ভালো জানেন। এর পেছনে কিছু কাজ করছে কি না, আমরা তো তা জানি না।’

এ সময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রায় পেছানো নিয়ে আমরা শঙ্কিত। কারণ বাংলাদেশে রায় পেছানোর ইতিহাস তো বেশি ভালো না। সাগর-রুনি হত্যা মামলার রায় যেমন বারবার পেছাচ্ছে।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার হলের কক্ষ থেকে ডেকে নিয়ে যান বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদি হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর গত বছর ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। পুলিশ পরে ২২ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পলাতক এখনো তিনজন। এদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ