শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২৫

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২৫

ভোলায় নববধূকে ধর্ষণ করলো সাবেক প্রেমিক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি :

ভোলায় সোহেল (২৭) নামে এক প্রেমিকের বিরুদ্ধে নববধূকে জোরপূর্বক তুলে নিয়ে আটকিয়ে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত প্রেমিক আত্মগোপনে রয়েছে। প্রেমিকাকে উদ্ধার করেছে তার স্বজনরা।

অভিযুক্ত প্রেমিক সোহেল ভোলা সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় লাহিড়ী বাজারের ইলেকট্রনিক ব্যবসায়ী।

ভুক্তভোগী একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি অন্য জায়গায় তার বিয়ে হয়।এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়রি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবার।

ওই নববধূর দাবি, গত ২৮ ডিসেম্বর বাড়ি থেকে স্থানীয় হাওলাদার বাজার এলাকায় জণ্ডিস চিকিৎসার জন্য তিনি বাড়ি থেকে রওনা হন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তার সাবেক প্রেমিক সোহেল এক বন্ধুর সহযোগিতায় তাকে জোরপূর্বক অটোরিকশাযোগে তুলে নিয়ে শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় ৪ দিন আটকিয়ে রেখে তাকে ধর্ষণ করে। এরপর তার পরিবার সংবাদ পেয়ে গতকাল রোববার (১ জানুয়ারি) তাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, ৫ বছর ধরে সোহেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ৩ মাস আগে সোহেল অন্য জায়গায় বিয়ে করায় তাদের প্রেমের সম্পর্ক বিছিন্ন হয়। মাসদেড়েক আগে তারও অন্যত বিয়ে হয়। এখনও তাকে শ্বশুরবাড়ি তুলে নেওয়া হয়নি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল আত্নগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার পরিবারের দাবি, ভুক্তভোগীর সঙ্গে তার ৫ বছর প্রেমের সম্পর্ক থাকার পরও ভুক্তভোগীর পরিবার সোহেলের সঙ্গে তাকে বিয়ে দিতে রাজি হয়নি। শত চেষ্টা করেও সোহেল তার প্রেমিককে পায়নি। বাধ্য হয়ে সোহেল ৫ মাস আগে অন্যত্রে বিয়ে করেন। বিয়ের পরও ভুক্তভোগী তার সঙ্গে ফোনে কথা বলত। ঘটনার দিন ভুক্তভোগী নিজেই প্রেমিক সোহেলের হাত ধরে পালিয়ে যায়৷ স্বেচ্ছায় তারা শহরের ওয়েস্টার্ন পাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সংবাদ পেয়ে ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সোহেলের পরিবারের আরও অভিযোগ, ভুক্তভোগী স্বেচ্ছায় সোহেলের সঙ্গে উধাও হয়ে গেলেও পরিবারের চাপে এখন ভুক্তভোগী সোহেলের ওপর দোষ চাপাচ্ছে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির উকিল বলেন, জিডির সূত্রে ধরে ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলমান ছিল। এর আগেই তার পরিবার তাকে উদ্ধার করেছে। ভিক্টিম দাবি করছে, তাকে তাঁর সাবেক প্রেমিক জোরপূর্বক তুলে নিয়ে আটকিয়ে রেখে ধর্ষণ করেছে।

তিনি আরও জানান, আমাদের মনে হচ্ছে ভুক্তভোগী স্বেচ্ছায় সোহেলের সঙ্গে উধাও হয়ে গিয়েছে। তাদের দু’জনের মধ্যে যা কিছুই হয়েছে স্বেচ্ছায় হয়েছে। তাঁরা এখন থানায় ওসি স্যারের কাছে এসেছে।

প্রেজেন্ট প্রতিনিধি এ ঘটনায় জানতে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকিরকে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ