শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:১১

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:১১

সাহ্‌রির ফজিলত ও বরকত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

মুফতি রেজাউল করিম:

রোজার অতি গুরুত্বপূর্ণ প্রথম অনুষঙ্গটি হলো সাহ্‌রি। সাহ্‌রি শব্দের অর্থ শেষ রাতের খাবার। ইসলামি পরিভাষায় রোজা বা সাওম পালনের উদ্দেশ্যে ভোররাতে সুবহে সাদিকের আগে যে আহার গ্রহণ করা হয়, তাই সাহ্‌রি। সাহ্‌রি শব্দটিকে স্থানীয়ভাবে ‘সেহরি’ বা ‘সেহেরি’ বলতে শোনা যায়।

হজরত আনাস (রা.) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা সেহরি খাও। কারণ, সেহরির মধ্যে বরকত রয়েছে।’(সহিহ আল-বুখারী : ১৯২৩)

সাহরী মুমিন এবং আহলে কিতাবের মধ্যে পার্থক্যকারী ইবাদত

হজরত আমর ইবনুল আস থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো, সেহরি খাওয়া।’ (মুসলিম : ১০৯৬)

আহলে কিতাবগণ সেহরি না খেয়ে রোজা পালন করে অর্থাৎ তারা উপবাস চর্চা করে। তাই রাসূলের উম্মত হিসেবে প্রত্যেক মুসলমানের উচিত আহলে কিতাবদের অনুকরণ বর্জন করে রাসূলের সুন্নত পালন করে সেহরি খেয়ে রোজা রাখা।

সাহরী গ্রহণকারীদের জন্য রহমত

সাহরীর গুরুত্ব প্রদান করতে গিয়ে রাসূল সা. আরও বলেছেন, নিশ্চয় আল্লাহ এবং তাঁর ফেরেশতারা সাহরী গ্রহণকারীদের জন্য রহমত বর্ষণ করেন। (মুসনাদে আহমদ: ১১১০১)

সাহরী আল্লাহর দান

রাসূল (সা.) এর কাছে একজন সাহাবি এলেন যখন তিনি সেহরি খাচ্ছিলেন। রাসূল (সা.) তাকে দেখে বললেন, এ খাবার বরকতের। আল্লাহ পাক বিশেষভাবে তোমাদের তা দান করেছেন। কাজেই তোমরা সেহরি খাওয়া ছেড়ে দিও না। (নাসাঈ)।

সাহরী খাওয়ার ফজিলত সম্পর্কে রাসূল সা. আরও বলেন, সাহরী খাওয়া বরকতময় কাজ। এটা ত্যাগ করো না, যদি এক ঢুক পানি দিয়েও হয় তা গ্রহণ করো। (মুসনাদে আহমদ: ১১১০১)

বিলম্বে সেহরি খাওয়া সুন্নত

বিলম্ব করে সেহরি খাওয়া সুন্নত। অর্থাৎ রাতের একেবারে শেষভাগে সুবহে সাদিকের আগমুহূর্তে সেহরি খাওয়া সুন্নত। তবে দেরি করার অর্থ এতটা বিলম্ব করা নয়, যে সূর্য উঠে যাওয়ার সন্দেহ হয়।

হজরত জায়েদ ইবনে সাবেত (রা.) হতে বর্ণিত, তিনি বলেন: আমরা রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে সেহরি খেলাম, অতঃপর নামাজে দাঁড়ালাম। তাঁকে জিজ্ঞাসা করা হলো, সেহরি খাওয়া ও নামাজে দাঁড়ানোর মধ্যে সময়ের কতটুকু ব্যবধান ছিল? তিনি উত্তরে বললেন, পঞ্চাশ আয়াত পাঠ করার মতো সময়ের ব্যবধান ছিল।(সহিহ আল-বোখারি : ১৯২১)

অনেকের ধারণা, ফজরের নামাজের আজান পর্যন্ত সেহরি খাওয়া যায়। এ ধারণা একেবারেই ভুল। কারণ ফজরের আজান দেওয়া হয় সুবহে সাদিকের পরে। আর সেহরির শেষ সময় হলো, সুবহে সাদিকের আগ পর্যন্ত। অতএব আজানের সময় পর্যন্ত সেহরি খেতে থাকলে অর্থাৎ সুবহে সাদিকের পরে সেহরি খেলে রোজা হবে না।

আরেকটি বিষয় না বললেই নয়। অনেকে সাহরীকে সেহরী বলে থাকেন, যা অনুচিত। কেননা আরবীতে যবর, যের বা পেশের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। সাহরী (যা আরবীতে সীন অক্ষরে যবর দিয়ে উচ্চারণ করতে হয়) অর্থ শেষ রাতের খাবার। আর সেহরী (যা আরবীতে সীন অক্ষরে যের দিয়ে পড়া হয়) অর্থ হলো জাদু, তন্ত্র-মন্ত্র পাঠ ইত্যাদি।

আল্লাহ পাক আমাদেরকে রমজানের সমস্ত সাওয়াবের আমল করার এবং এগুলো থেকে কল্যাণ অর্জনের তাওফীক দিন। আমীন।

লেখক: মুফতি রেজাউল করিম
(মুহাদ্দীস) সুফফাহ মাদরাসা, ঝিনাইদহ।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ