শুক্রবার | ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২৫

শুক্রবার | ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২৫

ডাকসু নির্বাচন ঘিরে সরব ইসলামপন্থী সংগঠন, পূর্ণ প্যানেলে লড়ার প্রস্তুতিতে ইসলামী ছাত্র আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয় দেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে খ্যাত এই ঐতিহ্যবাহী ছাত্রসংসদের নির্বাচন। নানা জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থার মধ্য দিয়ে সেই নির্বাচনও স্থবির হয়ে পড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেয় নতুন বিশ্ববিদ্যালয় প্রশাসন, যারা গঠনতন্ত্র সংস্কার, আচরণবিধি প্রণয়নসহ একাধিক কাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করেছে।

 

নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সক্রিয় ছাত্রসংগঠন মাঠে নেমেছে। অন্যান্য দলের পাশাপাশি ইসলামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতারাও নির্বাচন ঘিরে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এ ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানা গেছে।

 

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দীন জানান, তারা ২০১৯ সালের মতো এবারও পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। যদিও এখনো ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে কারা প্রার্থী হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, একাধিক নেতা আগ্রহ প্রকাশ করেছেন এবং চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় আছেন।

 

ভিপি পদে কেন্দ্রীয় অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান অন্যতম আলোচিত নাম। তিনি এর আগে ঢাবি শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া আলোচনায় আছেন সাবেক সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত এবং বর্তমান সভাপতি মুহাম্মদ আবু বকর।

 

জিএস পদে সবচেয়ে আলোচনায় রয়েছেন মুহাম্মদ আলাউদ্দীন নিজেই। পাশাপাশি সহ-সভাপতি মোহাম্মদ আলী এবং এজিএস পদে আরও কয়েকজন নেতার আগ্রহের কথা জানা গেছে।

 

এ বিষয়ে সংগঠনটির কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আশিকুল ইসলাম বলেন,

 

“আমরা ইতোমধ্যে একক প্যানেল গঠনের কাজ সম্পন্ন করেছি। তবে ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য ছাত্রসংগঠনগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার ব্যাপারে আলোচনা চলছে। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

 

 

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের মূলধারার রাজনীতিতে দীর্ঘ সময় ধরে প্রভাবশালী সংগঠনগুলোর আধিপত্য থাকলেও, ইসলামপন্থী সংগঠনগুলো দৃশ্যমান সক্রিয়তা ও সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে এবারও ডাকসু নির্বাচনে শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তবে তারা কতটা ভালো করবে, তা নির্ভর করবে প্রচার, ঐক্য ও ছাত্রসমর্থনের বাস্তবচিত্রের ওপর।

 

বিশ্ববিদ্যালয়জুড়ে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন আয়োজনে শিক্ষার্থীদের মধ্যেও ফিরে এসেছে অংশগ্রহণমূলক রাজনীতির আগ্রহ ও আশাবাদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ