রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:১৩

রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:১৩

ফিলিস্তিনে ৫০ হাজার কপি কুরআন বিতরণ করছে তুরস্ক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি মসজিদ এবং কুরআন শিক্ষা কেন্দ্রসমূহে পবিত্র কুরআনের ৫০ হাজার কপি বিতরণের নতুন পরিকল্পনার অংশ হিসাবে তুর্কি ধর্মীয় এনডাউমেন্ট ইনস্টিটিউট গাজা উপত্যকায় ২০ হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছে।

গাজা উপত্যকায় তুরস্কের গাজী দস্তাক অ্যাসোসিয়েশন নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের এই ধারাবাহিক কার্যক্রমের সূত্র ধরে রবিবার গাজার এনডোমেন্টস এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পবিত্র কুরআনের ২০ হাজার পাণ্ডুলিপি উক্ত শহরের মসজিদ এবং কুরআন হেফজ প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণের জন্য হস্তান্তর করেছে।

গাজী দস্তক অ্যাসোসিয়েশনের প্রধান হানি সোরায়া বলেছেন তুর্কি ধর্মীয় এনডাউমেন্ট ইনস্টিটিউটের পৃষ্ঠপোষকতায় “কুরআন আমার উপহার” শিরোনামে এক প্রচারাভিযানের অংশ হিসেবে পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেছেন এই প্রচারণার অংশ হিসাবে প্যালেস্টাইনে প্রায় ৫০ হাজার পাণ্ডুলিপি কুরআন বিতরণ করা হবে, যার মধ্যে ২০ হাজার পাণ্ডুলিপি গাজায় এবং ৩০ হাজার পাণ্ডুলিপি পশ্চিম তীরে বিশেষ করে জেরুজালেম শহরে বিতরণ করা হবে।

হানি সোরায়া গুরুত্বারোপ করে বলেছেন গাজার এনডাউনমেন্ট মন্ত্রণালয়ে বিতরণ করা পবিত্র কুরআনের পাণ্ডুলিপিসমূহ এই শহরের মসজিদ এবং কুরআন হেফজ সেন্টারসমূহে বিতরণ করা হবে।

গাজার ডেপুটি মিনিস্টার আবদুল হাদি আল-আগা বলেছেন, এই পরিকল্পনার মূল উদ্দেশ্যে হচ্ছে পবিত্র কুরআন রক্ষা এবং মানুষের সাথে পবিত্র কুরআনের সম্পর্ক স্থাপন করা।

আনাতোলির সাথে একটি সাক্ষাৎকারে, তিনি পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণে তাদের প্রচেষ্টার জন্য তুর্কি ধর্মীয় এনডাউমেন্ট অর্গানাইজেশন এবং গাজী দস্তক অ্যাসোসিয়েশনের প্রশংসা করেছেন।

পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপির “আল-আকসা মসজিদের কুরআন” নামকরণ করা হয়েছে এবং পিছনের প্রচ্ছদে “কুরআন, আমার উপহার” প্রচারের স্লোগান প্রিন্ট করা হয়েছে।

গাজী দস্তক অ্যাসোসিয়েশন সাধারণত মানবিক বিষয়ে বিশেষজ্ঞ এবং এই বিষয়ে তাদের মূল কার্যক্রম পরিচালিত হয়। ২০১৭ সালে গাজা উপত্যকায় তাদের পরিষেবা শুরু করে। সূত্র: আনাদোলু এজেন্সি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ